সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
বয়স্ক মানুষদের সুরক্ষা প্রদানে ব্যবস্হা গ্রহণ
প্রকাশিত:
03 JUL 2019 12:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ জুলাই, ২০১৯
২০১১-র জনগণনা অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ৮.৫৭ শতাংশ বয়স্ক নাগরিক। ২০২৬ সাল নাগাদ বয়স্ক নাগরিকের হার বেড়ে হবে ১২.৪ শতাংশে।
বয়স্ক মানুষদের সুরক্ষা এবং দেখভালের প্রয়োজনে কেন্দ্রীয় সরকার ২০০৭ সালে বয়স্ক নাগরিকদের কল্যাণে পিতা-মাতার ভরণপোষণ এবং কল্যাণ আইনের ব্যবস্হা করে। সেই আইন মোতাবেক পিতা-মাতা বা বয়স্ক নাগরিকদের ভরণপোষণের ভার বাধ্যতামূলকভাবে সন্তানের নেওয়ার কথা বলা হয়েছে। এই আইন অনুযায়ী, বয়স্ক নাগরিকদের পরিত্যাগ করা হলে শাস্তিমূলক ব্যবস্হা নেওয়ার সংস্হান রয়েছে। রয়েছে জীবিকা বিহীন বয়স্ক নাগরিকদের জন্য ওল্ড-এজ হোমের ব্যবস্হা করার সুবিধেও। জম্মু ও কাশ্মীর এবং হিমাচলপ্রদেশ বাদে এই আইনটি সম্পর্কে প্রত্যেকটি রাজ্যেই প্রচার চালানো হয়েছে।
আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী শ্রী রতনলাল কাটারিয়া।
CG/SSS/NS
(রিলিজ আইডি: 1576768)
ভিজিটরের কাউন্টার : 178