স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
জেনেরিক ওষুধপত্র
প্রকাশিত:
03 JUL 2019 12:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ জুলাই, ২০১৯
দেশে যে সব ওষুধ আমদানি, তৈরি এবং বিক্রি করা হয় সেগুলির মান নির্ধারণ করা হয় ১৯৪০ সালের ড্রাগ্স অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট এবং ১৯৪৫ সালের ড্রাগ্স অ্যান্ড কসমেটিক্স রুল্স অনুযায়ী। এই আইন এবং ধারায় জেনেরিক ওষুধের কোন নির্দিষ্ট সংজ্ঞা নেই। তবে, একই পরিমাণ উপাদানের সাহায্যে তৈরি করা ওষুধগুলিকে জেনেরিক ওষুধ বলে বিবেচনা করা হয়। এই ওষুধগুলি দিল্লি সহ গোটা দেশে সহজলভ্য। যেহেতু জনস্বাস্থ্য এবং হাসপাতাল রাজ্যের এক্তিয়ারভুক্ত, সেক্ষেত্রে বিনামূল্যের ওষুধ সরবরাহের দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির ওপর বর্তায়।
জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ জনস্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে পাওয়া নিশ্চিত করতে কেন্দ্র, রাজ্যগুলিকে সাহায্য করে। এই প্রকল্পের আওতায়, প্রয়োজনীয় ওষুধপত্র (বেশিরভাগই জেনেরিক) সহ চিকিৎসার অন্যান্য পরিষেবা যাতে রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বিনামূল্যে দিতে পারে, সেজন্য প্রয়োজনীয় আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়। এছাড়া, বাজার থেকে ওষুধ সংগ্রহ, ওষুধের গুণমান নিশ্চিত করা, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন অভিযোগের নিষ্পত্তি করা এবং ওষুধ ও টিকা বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থাপনা বজায় রাখা জাতীয় স্বাস্থ্য মিশনের অঙ্গ।
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে।
CG/CB/DM
(রিলিজ আইডি: 1576767)
ভিজিটরের কাউন্টার : 91