পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

জি এস টি পর্ষদ পেট্রোপণ্যের উপর জিএসটি আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেবে

প্রকাশিত: 26 JUN 2019 10:25PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৬ জুন , ২০১৯

 

 

সংবিধানের ২৭৯ক (৫) ধারা অনুযায়ী পণ্য পরিষেবা কর পর্ষদ সিদ্ধান্ত নেবে অপরিশোধিত পেট্রোলিয়াম, হাই স্পিড ডিজেল, মোটর স্পিরিট, প্রাকৃতিক গ্যাস, এবং বিমানের জ্বালানী অর্থাৎ পেট্রোপণ্যের উপর কবে থেকে জিএসটি আরোপ করা হবে। যদিও সংবিধান অনুযায়ী সমস্ত পেট্রোপণ্য পণ্য পরিষেবা করের আওতাভুক্ত, তবে কবে থেকেএই কর চালু হবে , সেই  সিদ্ধান্ত জিএসটি পর্ষদ নেবে। সিজিএসটি আইনের ৯(২) ধারা অনুযায়ী পেট্রোল, ডিজেল সহ সব পেট্রোপণ্যের উপর জিএসটি আরোপ করার সিদ্ধান্ত নেবে পর্ষদ।

 

জি এস টি পর্ষদে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী বা করমন্ত্রী কিংবা আইনপ্রণয়নকারী সংস্থার কোন প্রতিনিধি  থাকেন। পর্ষদের সুপারিশক্রমে পেট্রপণ্যের উপর এই কর বসবে।

 

পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আজ রাজ্যসভায় লিখিত এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন।

 

 

CG/CB


(রিলিজ আইডি: 1575909) ভিজিটরের কাউন্টার : 164
এই রিলিজটি পড়তে পারেন: English