অর্থমন্ত্রক

অর্থনৈতিক অপরাধীদের প্রত্যার্পণ

प्रविष्टि तिथि: 26 JUN 2019 4:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ জুন, ২০১৯

 

 

আর্থিক অপরাধে ফৌজদারি মামলায় ২৮ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদের মধ্যে কেউ বিদেশে বসবাস করছে অথবা দেশ ছেড়ে পালিয়েছে। এই সমস্ত মামলায় ইডি-র তদন্ত বিভিন্ন পর্যায়ে রয়েছে। তাই, বৃহত্তর জনস্বার্থে এই আর্থিক অপরাধীদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে, কেন্দ্রীয় সরকার এই আর্থিক অপরাধীদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। ২৫ জনের বিরুদ্ধে ‘রেড কর্ণার নোটিশ’ জারি করা হয়েছে। ১৪ জন অপরাধীকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট দেশের সরকারকে অনুরোধ করা হয়েছে। পলাতক অর্থনৈতিক অপরাধ আইন, ২০১৮ অনুযায়ী, সাতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি, তিনজন অপরাধীকে দেশেও ফিরিয়ে আনা হয়েছে। আর্থিক অপরাধ ঠেকাতে কেন্দ্রীয় সরকার আইনি এবং প্রশাসনিক পদক্ষেপও নিয়েছে।

 

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন।

 

 

CG/SS/DM


(रिलीज़ आईडी: 1575810) आगंतुक पटल : 116
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English