প্রতিরক্ষামন্ত্রক
প্রতিরক্ষা ক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’র বাস্তবায়ন
प्रविष्टि तिथि:
24 JUN 2019 10:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ জুন, ২০১৯
প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের জন্য ভারতেই সেগুলি নির্মাণের লক্ষ্যে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্ডিয়ান-আইআইডিএম, অর্থাৎ, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নকশা তৈরি করে সেগুলি নির্মাণ; ‘বাই ইন্ডিয়ান’; ‘বাই অ্যান্ড মেক ইন্ডিয়ান’ হল এরকমই কিছু উদ্যোগ। ২০১৬ সাল থেকে সেনাবাহিনীর সরঞ্জাম কেনার জন্য ২১০টি চুক্তির মধ্যে ১৩৫টি চুক্তি এ ধরনের সংস্থার সঙ্গে করা হয়েছে। হেলিকপ্টার, যুদ্ধে ব্যবহৃত জলযান, রেডার, ব্যালিস্টিক হেলমেট, আগ্নেয়াস্ত্র, ক্ষেপণাস্ত্র, বুলেট প্রুফ জ্যাকেট, গোলা-বারুদ সহ তিন বাহিনীর নানা সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রকের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা, অর্ডন্যান্স ফ্যাক্টরি এবং বিভিন্ন বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতীয় সংস্থাগুলির জন্য ‘মেক’ কর্মসূচির আওতায় সরকার ৯০ শতাংশ তহবিল বরাদ্দ করেছে। সরকার, প্রযুক্তি উন্নয়ন তহবিল (টিডিএফ) তৈরি করেছে যার থেকে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি সংস্থাগুলি বিশেষত, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের জন্য অর্থ সাহায্য দেওয়া হয়।
রাজ্যসভায় আজ প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং লিখিত ভাবে এই তথ্য জানিয়েছেন।
CG/CB/DM
(रिलीज़ आईडी: 1575514)
आगंतुक पटल : 127
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English