প্রতিরক্ষামন্ত্রক

অশোক চক্র প্রদানের নীতি-নির্দেশিকা

প্রকাশিত: 24 JUN 2019 10:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ জুন, ২০১৯

 

শত্রুপক্ষের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সাহসিকতার নজির হিসেবে অশোক চক্র দেওয়া হয়। এই পুরস্কার দেওয়ার জন্য যে বিষয়গুলি বিবেচনা করা হয় সেগুলি হল :

 

  • সেনাবাহিনী, নৌ-বাহিনী, বায়ুসেনা, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীগুলি এবং আইনস্বীকৃত যে কোন বাহিনীর সব পদাধিকারীরা।
  • সশস্ত্র বাহিনীর নার্সিং বিভাগের কর্মীরা।

মরণোত্তর অশোক চক্র প্রদান করা হয় ২০১৬ সালে বিশেষ বাহিনীর প্যারাস্যুট রেজিমেন্টের নবম ব্যাটেলিয়নের সদস্য লান্স নায়েক মোহন নাথ গোস্বামী এবং রাষ্ট্রীয় রাইফেল্‌স-এর আসাম রেজিমেন্টের ৩৫তম ব্যাটেলিয়নের হাবিলদার হ্যাংপ্যান দাদাকে। ২০১৮ সালে বায়ুসেনার (নিরাপত্তা) কর্পোরাল জ্যোতিপ্রকাশ নিরালা এবং ২০১৯ সালে রাষ্ট্রীয় রাইফেল্‌স-এর জম্মু-কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির ৩৪ নম্বর ব্যাটেলিয়নের লান্স নায়েক নাজির আহমেদ ওয়ানিকে এই পুরস্কার দেওয়া হয়েছে। 

 

রাজ্যসভায় আজ প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং লিখিত ভাবে এই তথ্য জানিয়েছেন।

 

 

 

CG/CB/DM


(রিলিজ আইডি: 1575513) ভিজিটরের কাউন্টার : 174
এই রিলিজটি পড়তে পারেন: English