সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
জেনারেল ভি কে সিং (অবসরপ্রাপ্ত) সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে কার্যভার নিয়েছেন
প্রকাশিত:
03 JUN 2019 7:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ জুন, ২০১৯
জেনারেল ভি কে সিং (অবসরপ্রাপ্ত) আজ নতুন দিল্লিতে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে কার্যভার নিয়েছেন। পূর্ববর্তী এনডিএ সরকারের তিনি বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে জেনারেল সিং বলেন, তাঁর মন্ত্রকের যেসব ভালো কাজ হয়েছে, তিনি সেগুলি এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেবেন। দেশের সড়ক পরিকাঠামোর সার্বিক উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান।
SSS/PB/NS
(রিলিজ আইডি: 1573308)
ভিজিটরের কাউন্টার : 94