প্রকাশিত:
03 JUN 2019 4:44PM by PIB Kolkata
সমাজের বিভিন্ন ঘটনাবলীর প্রতিচ্ছবি তুলে ধরার পাশাপাশি মানুষের মনে প্রগতিশীল ও ইতিবাচক ভাবনাচিন্তার প্রসার ঘটাতে লেখক ও সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু মত প্রকাশ করেছেন। শনিবার বিশাখাপত্তনমে প্রখ্যাত সমাজ সংস্কারক কান্দুকুরি বীরেসালিঙ্গমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে অন্ধ্র বিশ্ববিদ্যালয় ও মোজাইক সাহিত্য সংস্হা আয়োজিত একটি অনুষ্ঠানের ভাষণে শ্রী নাইডু, অন্ধ্রের রাজা রামমোহন রায় বলে সুপরিচিত বীরেসালিঙ্গমকে শ্রদ্ধা জানান। উপরাষ্ট্রপতি বলেন, বীরেসালিঙ্গম কেবল প্রগতিশীলই ছিলেন না, তিনি অন্ধবিশ্বাস ও গোঁড়ামির বিরুদ্ধে ছিলেন। বিধবা বিবাহের পক্ষে তিনি জোরালোভাবে সওয়াল করেছিলেন এবং পণ প্রথা, জাতিবাদ ও বাল্য বিবাহের বিরোধিতাও করেছিলেন। এর পাশাপাশি তিনি শিক্ষার প্রসারের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের পক্ষেও তিনি মতামত প্রকাশ করেছিলেন। শ্রী নাইডু বলেন, আধুনিক যুগের লেখক, সাহিত্যিক, কবি ও সংবাদপত্রের লেখকদেরও সমাজে আধুনিক ও সংস্কারমুখী ভাবনাচিন্তার প্রসার ঘটানোর ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে, নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকেও ধরে রাখতে হবে। উপরাষ্ট্রপতি বলেন, কেবলমাত্র সমাজের প্রভূত ঘটানাবলী প্রকাশ করাই যথেষ্ঠ নয়। লেখকদের সমাজের অবক্ষয়ের দিকগুলি তুলে ধরে, সামাজিক সংস্কার বিষয়ে মতামত প্রকাশ করতে হবে, বলেন শ্রী নাইডু তাঁর বক্তব্য জানান।
উপরাষ্ট্রপতি বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেশ দ্রুত গতিতে উন্নতি করলেও এখনও বহু সমস্যা রয়েছে। সামাজিক ও লিঙ্গ বৈষম্য বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করে শ্রী নাইডু লেখদের আহ্বান করেন, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যুদ্ধে লেখক-সাহিত্যিকদের অগ্রণী ভূমিকা পালন করে মানুষের মধ্যে স্বভাবগত পরিবর্তন নিয়ে আসতে হবে। সমাজের মধ্যে ঐক্যের প্রসার ঘটাতে এবং ভেদাভেদ দূর করতে লেখক-সাহিত্যিকদের কাজ করতে হবে বলেও তিনি জানান।
আঞ্চলিক ভাষাগুলিকে বাঁচিয়ে রাখার ওপর গুরুত্ব আরোপ করে উপরাষ্ট্রপতি বিদ্দ্বজ্জন, শিক্ষাবিদ এবং সাংবাদিকদের প্রগতিশীল চিন্তাভাবনার প্রসার ঘটিয়ে সামাজিক অন্যায়গুলির ইতি ঘটানোর জন্য সাধারণ মানুষের মধ্যে স্বভাবগত পরিবর্তন আনার আহ্বান জানান পরিশেষে।
অনুষ্ঠানে শ্রী রায়ানা গিরিধর গৌড়ের আঁকা কান্দুকুরি বীরেসালিঙ্গমের একটি প্রতিকৃতির উন্মোচন এবং ‘কান্দুকুরি স্মৃতিলহরী’ শীর্ষক একটি বই-ও প্রকাশ করেন উপরাষ্ট্রপতি। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে আইআইএম বিশাখাপত্তনমের অধিকর্তা অধ্যাপক এম চন্দ্রশেখর, সাহিত্য আকাদেমি পুরস্কার বিজেতা শ্রী এল আর স্বামী-সহ আরও বহু বিশিষ্টজন উপস্হিত ছিলেন।