কেন্দ্রীয়মন্ত্রিসভা

২০১৯ – এর সাধারণ নির্বাচনের পর লোকসভার অধিবেশনে মন্ত্রিসভার সায়


লোকসভার অধিবেশ ১৭ই জুন থেকে ২৬শে জুলাই

রাজ্যসভার অধিবেশন ২০শে জুন থেকে ২৬শে জুলাই

৪ঠা জুলাই অর্থনৈতিক সমীক্ষা পেশ

সাধারণ বাজেট ৫ই জুলাই

প্রকাশিত: 01 JUN 2019 2:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১মে, ২০১৯

 

নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সপ্তদশ লোকসভার অধিবেশন আগামী ১৭ই জুন (সোমবার) শুরু করার প্রস্তাবে সায় দিয়েছে। সরকারি কাজকর্মের ওপর ভিত্তি করে অধিবেশন আগামী ২৬শে জুলাই (শুক্রবার) মুলতুবি হবে বলেও মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে।

 

একইভাবে, রাজ্যসভার অধিবেশন আগামী ২০শে জুন বৃহস্পতিবার শুরু করার এবং ২৬শে জুলাই শুক্রবার মুলতুবি করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

 

অধ্যক্ষ নির্বাচন করা হবে আগামী ১৯শে জুন বুধবার।

 

সংবিধানের ৮৭ নম্বর ধারার (১) উপধারা অনুযায়ী আগামী ২০শে জুন বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদের কেন্দ্রীয় কক্ষে উভয় সভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ২০১৯-২০’র কেন্দ্রীয় বাজেট আগামী ৫ই জুলাই (শুক্রবার) বেলা ১১টায় লোকসভায় পেশ করা হবে। বাজেট পেশের পর সংসদের দুই কক্ষের অধিবেশন সেদিনের মতো মুলতবি হয়ে যাবে।

 

 

SSS/BD/SB


(রিলিজ আইডি: 1573072) ভিজিটরের কাউন্টার : 138
এই রিলিজটি পড়তে পারেন: English