পরিবেশওঅরণ্যমন্ত্রক

এবছর বিশ্ব পরিবেশ দিবসে একগুচ্ছ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে


এবছরের থিম বায়ু দূষন রোধ-এর “হাওয়া আনে দে” শীর্ষক এক গান প্রকাশ করা হয়েছে

प्रविष्टि तिथि: 30 MAY 2019 3:01PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ মে, ২০১৯

 

    আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রক রাষ্ট্রপুঞ্জের পরিবেশ সংক্রান্ত নির্ধারিত কর্মসূচির ওপর ভিত্তি করে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এবছরের থিম বায়ু দূষন রোধ। কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রকের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিল্লির বিজ্ঞান ভবনে। এবছর পরিবেশ সংক্রান্ত একাধিক চলচ্চিত্র প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। এমনকি একাধিক বইও প্রকাশ করা হবে এই অনুষ্ঠানে। একইসঙ্গে বর্জ্য ব্যবস্হাপনা, বায়ু দূষণ এবং বন-এর ওপর- দ্য গ্রীন লাংস অফ সিটিস শীর্ষক এক আলোচনাসভারও আয়োজন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসে সারা দেশ জুড়ে এধরনের নানা অনুষ্ঠানের ব্যবস্হা করা হয়েছে।

 

আসন্ন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার নতুন দিল্লিতে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রকের সচিব শ্রী সি কে মিশ্র হাওয়া আনে দে শীর্ষক থিম সং প্রকাশ করেছেন। মুম্বাইয়ে ভামলা ফাউন্ডেশনের সহযোগিতায় কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রক এই গান সৃষ্টি করেছে। এখানে একাধিক বিখ্যাত ব্যক্তিরা বায়ু দূষণ রোধের বার্তা দিয়েছেন গানের মাধ্যমে। মন্ত্রকের সচিব শ্রী সি কে মিশ্র ভাষণে বলেন, এই গানের মাধ্যমে বর্তমানে পরিবেশ সংক্রান্ত সমস্যা এবং তার মোকাবিলা করার জন্য সকলকে এক যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে সবুজ প্রযুক্তির ওপর জোর এবং বায়ু দূষণ রোধের বার্তাও দেওয়া হয়েছে এই গানের সাহায্যে।

 

 

SSS/SS/NS


(रिलीज़ आईडी: 1572817) आगंतुक पटल : 679
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English