প্রকাশিত:
27 MAY 2019 6:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ মে, ২০১৯
কেন্দ্রীয় মন্ত্রিসভা তাদের ২৪শে মে’র বৈঠকে অবিলম্বে ষোড়শ লোকসভা ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছে। রাষ্ট্রপতি এই পরামর্শ গ্রহণ করেছেন এবং সংবিধানের ২৫ নম্বর ধারার ২ (বি) উপধারায় তাঁর ওপর ন্যস্ত ক্ষমতা প্রয়োগ করে, ষোড়শ লোকসভা ভেঙে দিয়ে একটি নির্দেশনামায় স্বাক্ষর করেছেন।
SSS/PB/SB