নির্বাচনকমিশন

নির্বাচন কমিশন উত্তর কলকাতা সংসদীয় কেন্দ্রের জোড়াসাঁকো বিধানসভার ২০০ নম্বর ভোটগ্রহণ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে

প্রকাশিত: 21 MAY 2019 3:11PM by PIB Kolkata

কলকাতা, ২১ মে, ২০১৯

 

 

নির্বাচন কমিশন কলকাতা উত্তর সংসদীয় কেন্দ্রের অন্তর্গত জোড়াসাঁকো বিধানসভা সেগমেন্টের ২০০ নম্বর ভোটগ্রহণ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে। উল্লেখ করা যেতে পারে, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত দফায় গত ১৯ মে ওই সংসদীয় কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছিল। আগামীকাল জোড়াসাঁকো সংসদীয় কেন্দ্রের ২০০ নম্বর সংস্কৃত কলেজিয়েট বিদ্যালয় কক্ষের ১ নম্বর ঘরে সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

 

উত্তর কলকাতা সংসদীয় কেন্দ্রের রিটার্নিং অফিসার এবং সাধারণ পর্যবেক্ষকের পেশ করা রিপোর্টের ভিত্তিতে এবং সার্বিক পরিস্হিতি বিচার করে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ১৯৫১-র জনপ্রতিনিধিত্ব আইনের ৫৮ নম্বর ধারার ২ নম্বর উপধারা অনুযায়ী আগামীকাল ওই বুথে নতুন করে ভোটগ্রহণের নির্দেশ দেয়।

     

 

CG/BD/NS


(রিলিজ আইডি: 1572313) ভিজিটরের কাউন্টার : 136
এই রিলিজটি পড়তে পারেন: English