বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
কিলোগ্রাম, কেলভিন, মোল এবং অ্যাম্পিয়ার ইউনিটের পরিমাপ সংক্রান্ত নতুন সংজ্ঞা নির্ধারণ
প্রকাশিত:
20 MAY 2019 6:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ মে, ২০১৯
কয়েক দশক ধরে পরিচালিত ব্যাপক গবেষণাধর্মী প্রচেষ্টার ফলশ্রুতি-স্বরূপ বিশ্বের বৈজ্ঞানিক ও প্রযুক্তিবিদরা ২০১৮-র ১৬ই নভেম্বর ওজন ও পরিমাপন সংক্রান্ত এক আন্তর্জাতিক সভার সাধারণ অধিবেশনে ৭টি মৌলিক ইউনিটের মধ্যে ৪টি ইউনিটের সংজ্ঞা পুনর্নির্ধারণের ব্যাপারে এক সর্বসম্মত প্রস্তাব গ্রহণের ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। ঐ সাধারণ অধিবেশনে যে ৪টি ইউনিটের সংজ্ঞা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়, সেগুলি হ’ল – কিলোগ্রাম (ওজন মাপক একক), কেলভিন (তাপ পরিমাপক একক), মোল (পদার্থ মাপক একক) এবং অ্যাম্পিয়ার (বিদ্যুৎ মাপক ইউনিট)।
এই ৪টি এককের পুনর্নির্ধারিত সংজ্ঞা আজ বিশ্ব পরিমাপ বিজ্ঞান দিবস উদযাপন থেকেই কার্যকর হচ্ছে। উল্লেখ করা যেতে পারে প্রতি বছর ২০ মে বিশ্ব পরিমাপ বিজ্ঞান দিবস হিসাবে উদযাপন করা হয়ে থাকে। ১৮৭৫ সালে আজকের দিনেই ১৭টি দেশের প্রতিনিধিরা ওজন ও পরিমাপ সংক্রান্ত এক সর্বসম্মত ইউনিট বা একক চালুর লক্ষ্যে মিটার কনভেনশনে স্বাক্ষর করেছিলেন। এই সম্মেলনে পরিমাপ-বিজ্ঞান এবং শিল্প-বাণিজ্য ও সামাজিক ক্ষেত্রে এ ধরণের পরিমাপ প্রয়োগের ব্যাপারে বিশ্বব্যাপী সহযোগিতার এক কাঠামো তৈরি করা হয়েছিল।
কেন্দ্রীয় বিজ্ঞান ও শিল্প গবেষণা পর্ষদের মহানির্দেশক শ্রী শেখর সি মান্ডে দেশে পরিমাপন সংক্রান্ত নতুন এই এককগুলি প্রবর্তনের জন্য ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি (এনপিএল)-কে অভিনন্দন জানিয়ে বলেছেন যে, কোয়ান্টাম কম্প্যুটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, চতুর্থ শিল্প বিপ্লব, মহাকাশ উপযোগী যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে। দ্রুত বিকাশশীল অর্থনীতির রাষ্ট্র ভারতের কাছেও এই বিষয়গুলি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাই, এই বিষয়গুলিকে বিবেচনায় রেখে উপযুক্ত পরিকাঠামো-ভিত্তিক পরিমাপন ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
বিশ্ব পরিমাপ-বিজ্ঞান দিবস উদযাপন উপলক্ষে ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি ‘ওজন ও পরিমাপ সংক্রান্ত এককগুলির পুনর্নির্ধারিত সংজ্ঞা তথা পরিমাপনমূলক কর্মকাণ্ডের ঝলক’ শীর্ষক একটি বই প্রকাশ করেছে। ১০০ পাতার এই বইয়ে পুনর্নির্ধারিত সংজ্ঞাগুলির পাশাপাশি, ভারতীয় পরিমাপন পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এনপিএল – এর ভূমিকা তুলে ধরা হয়েছে।
CG/BD/SB
(রিলিজ আইডি: 1572289)
ভিজিটরের কাউন্টার : 770