নির্বাচনকমিশন

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ে ভোটদানের চূড়ান্ত হার দাঁড়িয়েছে ৭৯.৯৬ শতাংশ

प्रविष्टि तिथि: 07 MAY 2019 6:55PM by PIB Kolkata

কলকাতা, ০৭ মে, ২০১৯

 

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ে গতকাল যে ৭টি কেন্দ্রের জন্য ভোটগ্রহণ করা হয়েছে, সেগুলিতে ভোটদানের সর্বশেষ যে হিসাব পাওয়া গেছে তাতে ৭৯.৯৬ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। এরমধ্যে আরামবাগ (তপশীলি সংরক্ষিত) আসনে সর্বোচ্চ ৮৩.৪১ শতাংশ এবং হাওড়া কেন্দ্রে সর্বনিম্ন ৭৪.৭৮ শতাংশ ভোট পড়েছে। এছাড়া বনগাঁ (তপশীলি সংরক্ষিত) আসনে ৮২.৬১ শতাংশ, হুগলী লোকসভা কেন্দ্রে ৮২.৪৭ শতাংশ, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ৮১.১৬ শতাংশ, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ৭৮.৪৮ শতাংশ, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ৭৬.৮১ শতাংশ ভোট পড়ার খবর পাওয়া গেছে।

 

গতকাল উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৮১.১১ শতাংশ ভোট পড়েছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

 

 

CG/PB/NS


(रिलीज़ आईडी: 1571719) आगंतुक पटल : 136
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English