প্রতিরক্ষামন্ত্রক
ডিরেক্টরেট অফ ইন্ডিয়ান ডিফেন্স ইউনিভার্সিটির ‘মহাকাশ যুদ্ধ এবং প্রযুক্তি’র ওপর কর্মশালা
प्रविष्टि तिथि:
02 MAY 2019 4:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ মে, ২০১৯
ডিরেক্টরেট অফ ইন্ডিয়া ডিফেন্স ইউনিভার্সিটি নতুন দিল্লি ইন্ডিয়া গেট সার্কেলের পার্পল বে-তে তিন বাহিনীর শীর্ষ এবং মধ্যস্তরের আধিকারিকদের জন্য ‘মহাকাশ যুদ্ধ এবং প্রযুক্তি’ বিষয়ে দোসরা ও তেসরা মে দু’দিনের এক কর্মশালার আয়োজন করছে। এই কর্মশালার উদ্দেশ্য - মহাকাশের সশস্ত্রকরণ এবং সামরিকীকরণ, মহাকাশ কর্মসূচিতে টিকে থাকার জন্য উচ্চতর প্রযুক্তির ব্যবহার, মহাকাশ বিষয়ক প্রযুক্তির ব্যবহার, জাড্যতা দিক নির্ণায়ক ব্যবস্থা এবং সংবেদী, মহাকাশের সামরিক ব্যবহারের আইনি দিক, প্রশিক্ষণ, মানবসম্পদ এবং গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত ক্ষমতা বৃদ্ধি, মহাকাশে শত্রু আক্রমণ রোধের ক্ষমতা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা।
ডেপুটি চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পি জে এস পান্নু স্বাগত ভাষণ দেবেন। এরপর মুখ্য আলোচনাটি করবেন চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পি এস রাজেশ্বর। তারপর শিল্প মহল, শিক্ষাক্ষেত্র, আইআইটি, ইসরো, ডিআরডিও এবং বাহিনীর বিশিষ্ট বক্তারা বলবেন, মহাকাশ সম্পর্কে তাঁদের গবেষণা ও জ্ঞান সম্পর্কে।
এই কর্মশালা এজন্যই প্রাসঙ্গিক যে, প্রতিরক্ষা মহাকাশ সংস্থা তৈরি হচ্ছে এবং তিন বাহিনী তাদের ক্ষমতা বৃদ্ধি করছে। দেখতে হবে, কিভাবে ডিফেন্স স্পেস এজেন্সিকে এই পুরো মহাকাশ বিষয়ক ক্ষেত্রটির অন্তর্গত করা যায় এবং এর দ্বারা কিভাবে উদ্দেশ্য পূরণ হতে পারে।
CG/AP/DM
(रिलीज़ आईडी: 1571488)
आगंतुक पटल : 142
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English