প্রকাশিত:
01 MAY 2019 6:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ মে, ২০১৯
এয়ার মার্শাল এস কে ঘোটিয়া আজ প্রশিক্ষণ কম্যান্ডের এয়ার অফিসার কম্যান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী তথা প্রশিক্ষণ কম্যান্ডের প্রধান এয়ার মার্শাল ঘোটিয়া ১৯৮১-র ডিসেম্বরে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান শাখায় কর্মজীবন শুরু করেন। যুদ্ধবিমান উড্ডয়নের ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে তাঁর ১ হাজারেরও বেশি ঘন্টার বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। মর্যাদাপূর্ণ ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের কর্মী বিষয়ক নির্দেশক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।
এয়ার মার্শাল ঘোটিয়া একাধিক গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে যুদ্ধবিমান স্কোয়াড্রনের কম্যান্ডিং অফিসার, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বায়ু কম্যান্ডের এক অগ্রবর্তী বিমান ঘাঁটির স্টেশন কম্যান্ডার তথা চিফ অপারেশন অফিসার প্রভৃতি। এছাড়াও, এয়ার মার্শাল ঘোটিয়া ফ্রান্সের প্যারিসে ভারতীয় দূতাবাসে বিমানবাহিনীর যে শাখা রয়েছে সেখানে উচ্চপদস্থ আধিকারিক হিসেবে কোবরা গ্রুপের এয়ার অফিসার কম্যান্ডিং হিসেবে এমনকি, গোয়েন্দা বিভাগের সহকারী প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে এয়ার মার্শাল ঘোটিয়া প্রশিক্ষণ কম্যান্ডের সিনিয়র এয়ার স্টাফ অফিসার ছিলেন। কর্তব্যে নিষ্ঠা ও বিশিষ্টতার জন্য তাঁকে ২০০৭ সালে বিশিষ্ট সেবা পদক দিয়ে সম্মানিত করা হয়।
CG/BD/DM