ভূ-বিজ্ঞানমন্ত্রক

বঙ্গোপসাগরে দক্ষিণপূর্ব এবং সন্নিহিত দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ঘনীভূত সামুদ্রিক ঘূর্ণি ঝড় “ফণী” আরো শক্তিসঞ্চয় করছে

প্রকাশিত: 30 APR 2019 6:02PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ এপ্রিল ২০১৯

 

বঙ্গোপসাগরে দক্ষিণ-পূর্ব এবং সন্নিহিত দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ঘনীভূত সামুদ্রিক ঘূর্ণিঝড় “ফণী” ঘন্টায় ১৬ কিলোমিটার বেগে বিগত ৬ ঘণ্টা ধরে বয়ে চলেছে। বর্তমানে এটি তীব্র ঘূর্ণি ঝড় হয়ে ১১.৭ উত্তর অক্ষাংশে এবং ৮৬.৫ পূর্ব দ্রাঘিমাংশে শ্রীলংকার ত্রিংকোমালি থেকে ৬৭০ কিলোমিটার পূর্ব - উত্তর পূর্বে , তামিলনাড়ুর চেন্নাই থেকে ৬৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, অন্ধ্রপ্রদেশের মছলি্পত্তনম থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণপূর্বতে অবস্থান করছে। আগামী ৩৬ ঘন্টায় এর তীব্রতা আরো বৃদ্ধি পাবে। পয়লা মে সন্ধ্যাবেলার মধ্যে এই ঝড় উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর এর অভিমুখ পরিবর্তিত হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে এগিয়ে ওড়িশা উপকুলের দিকে যাবে।

 

এই ঘূর্ণিঝড়ের বিষয়ে বিস্তারিত তথ্যঃ-

 

তারিখ/ভারতীয় সময়

অবস্থান (অক্ষাংশ-উত্তর/দ্রাঘিমাংশ- পূর্ব)

ভূপৃষ্ঠে সর্বোচ্চ যে পরিমাণ গতিতে বায়ু প্রবাহিত হবে (কিলোমিটার প্রতি ঘণ্টা)

ঘূর্ণিঝড়ের প্রকারভেদ

৩০.০৪.১৯/সকাল ৫-৩০

১১.৭/৮৬.৫

১২০-১৩০ থেকে ১৪৫

তীব্র ঘূর্ণিঝড়

৩০.০৪.১৯/ বেলা ১১টা ৩০

১২.৫/৮৫.৯

১৩০-১৪০ থেকে ১৫৫

তীব্র ঘূর্ণিঝড়

৩০.০৪.১৯/ বিকেল ৫টা ৩০

১৩.১/৮৫.৩

১৪০-১৫০ থেকে ১৬৫

তীব্র ঘূর্ণিঝড়

৩০.০৪.১৯/ রাত ১১টা ৩০

১৩.৫/৮৪.৭

১৫০-১৬০ থেকে ১৭৫

তীব্র ঘূর্ণিঝড়

০১.০৫.১৯/সকাল ৫টা ৩০

১৩.৮/৮৪.৩

১৬০-১৭০ থেকে ১৮৫

তীব্র ঘূর্ণিঝড়

০১.০৫.১৯/বিকেল ৫টা ৩০

১৪.৪/৮৪.০

১৬৫-১৭৫ থেকে ১৯০

অতি তীব্র ঘূর্ণিঝড়

০২.০৫.১৯/সকাল ৫টা ৩০

১৫.৪/৮৪.০

১৭০-১৮০ থেকে ২০০

অতি তীব্র ঘূর্ণিঝড়

০২.০৫.১৯/বিকেল ৫টা ৩০

১৬.৭/৮৪.৩

১৭০-১৮০ থেকে ২০০

অতি তীব্র ঘূর্ণিঝড়

০৩.০৫.১৯/সকাল ৫টা ৩০

১৮.০/৮৪.৮

১৭০-১৮০ থেকে ২০০

অতি তীব্র ঘূর্ণিঝড়

০৩.০৫.১৯/বিকেল ৫টা ৩০

১৯.২/৮৫.৪

১৬০-১৭০ থেকে ১৯০

অতি তীব্র ঘূর্ণিঝড়

০৪.০৫.১৯/সকাল ৫টা ৩০

২০.৩/৮৬.৩

১৪০-১৫০ থেকে ১৬৫

তীব্র ঘূর্ণিঝড়

০৪.০৫.১৯/বিকেল ৫টা ৩০

২১.৪/৮৭.৩

১২৫-১৩৫ থেকে ১৫০

প্রবল ঘূর্ণিঝড়

০৫.০৫.১৯/সকাল ৫টা ৩০

২২.৫/৮৮.৪

৯০-১০০ থেকে ১১০

প্রবল ঘূর্ণিঝড়

 

সতর্কবার্তা

বৃষ্টিপাতজনিত সতর্কবার্তা

আগামী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে তামিলনাডুর উত্তর উপকূলে এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলের কিছু জায়গায়।

২রা মে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের কিছু জায়গায়। ৩রা এবং ৪ঠা মে ওডিশা উপকূল এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ৩রা এবং ৪ঠা মে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশিরভাগ জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

বায়ুপ্রবাহের সতর্কবার্তা

বঙ্গোপসাগরে দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ঘন্টায় ১০০ – ১১০ থেকে ১২৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঝড়ের তীব্রতা আজ সকাল থেকে ১২০-১৩০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। উত্তর তামিলানাডুর পুদুচেরী এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে বাতাসের গতিবেগ ১৬০-১৭০ থেকে ১৯০ কিলোমিটার বেগে বয়ে যাবে। আজ সন্ধ্যা বেলায় উত্তর তামিলনাড়ু পুদুচেরী এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে পরবর্তী ২৪ ঘন্টায় ৫০-৬০ থেকে ঝড় বয়ে যাবে। ২রা মে থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলে ঘন্টায় ৪০-৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ৩রা মে বায়ুর গতিবেগ বৃদ্ধি পেয়ে পরবর্তী ২৪ ঘন্টায় ৬০-৭০ থেকে ৮৫ কিলোমিটার হতে পারে। পশ্চিমবঙ্গ উপকূলে ২রা মে ঘন্টায় ৪০-৫০ থেকে ৬০ কিলোমিটার, ৩রা মে ঘন্টায় ৬০-৭০ থেকে ৮৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

সমুদ্র পরিস্থিতি

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম অংশে সমুদ্র উত্তাল থাকবে। পয়লা থেকে ৩রা মে পর্যন্ত উত্তর তামিলনাডু, পুদুচেরী এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আর ২রা থেকে ৪ঠা মে পর্যন্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এই পরিস্থিতি অব্যাহত থাকবে।

মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা

পয়লা থেকে ৩রা মে মৎস্যজীবীদের বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম অংশে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যে সমস্ত মৎস্যজীবী মাঝ সমুদ্রে চলে গেছেন, তাঁদের উপকূলে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

 

CG/CB/SB


(রিলিজ আইডি: 1571361) ভিজিটরের কাউন্টার : 322
এই রিলিজটি পড়তে পারেন: English