প্রতিরক্ষামন্ত্রক
ঘূর্ণিঝড় ফনী-র প্রেক্ষিতে ত্রাণ কার্যে সহায়তার জন্য ভারতীয় নৌবাহিনী অত্যন্ত সতর্ক রয়েছে
प्रविष्टि तिथि:
30 APR 2019 4:51PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ এপ্রিল, ২০১৯
সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ফনী’ আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। গতকাল বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ এই ঘূর্ণিঝড় চেন্নাই থেকে ৭৭০ কিলোমিটার দূরে পূর্ব-দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত ছিল। ঘূর্নিঝড়ের প্রেক্ষিতে পূর্বাঞ্চলীয় নৌ-কমান্ড প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানে সদা প্রস্তুত রয়েছে। নৌ-বাহিনীর একাধিক জাহাজ সর্বাধিক প্রভাবিত জায়গাগুলিতে মানবিক সহায়তা, উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে বিশাখাপত্তনম ও চেন্নাইয়ে প্রস্তুত রয়েছে। বাহিনীর জাহাজগুলিতে অতিরিক্ত নাবিক ও চিকিৎসক সহ ছোট নৌকা, ত্রাণ সামগ্রী যেমন- খাবার, পোশাক, ওষুধপত্র, চাদর প্রভৃতি পর্যাপ্ত পরিমাণে মজুত করা হয়েছে। এছাড়াও, ত্রাণ ও উদ্ধারকার্যে সহায়তার ব্যবস্হা করা হয়েছে। এছাড়াও, ত্রাণ ও উদ্ধারকার্যে সহায়তার পাশাপাশি নৌসেনা বিমান ঘাঁটিগুলিতে একাধিক যুদ্ধ বিমানকে অনুসন্ধান, হতাহতদের নিরাপদ স্হানে নিয়ে আসা, আকাশ থেকে ত্রাণ সামগ্রী নিক্ষেপ প্রভৃতি কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
পূর্বাঞ্চলীয় নৌ-কমান্ড বঙ্গোপসাগরের পরিস্হিতির উপর তীক্ষ্ণ নজর রেখে চলেছে। নৌ-বাহিনীর আধিকারিকরা ত্রাণ ও উদ্ধারকার্যে সহায়তার জন্য সংশ্লিষ্ট রাজ্য-প্রশাসনগুলির সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে।
CG/BD/NS
(रिलीज़ आईडी: 1571339)
आगंतुक पटल : 198
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English