নির্বাচনকমিশন

চতুর্থ পর্যায়ের নির্বাচনে ৯৮% বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্ভাবনা


লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় পশ্চিমবঙ্গে ভোটদানের হার প্রায় ৭৯% বলে জানিয়েছেন রাজ্যের মূখ্য নির্বাচনী আধিকারিক

प्रविष्टि तिथि: 24 APR 2019 10:39AM by PIB Kolkata

কলকাতা, ২৩ এপ্রিল, ২০১৯

 

দেশজুড়ে আজ লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ে ১৩টি রাজ্য এবং ২ টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১১৬টি আসনের মধ্যে এ  রাজ্যের ৫টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের হার ছিল ৭৮.৯৭ শতাংশ। এই সময়ে বালুরঘাটে ৮০.৯৮%, মালদা উত্তরে ৭৬.৪৩, মালদা দক্ষিণে ৭৭.৪৫, জঙ্গি পুরে ৭৮.৫৮ এবং মুর্শিদাবাদে ৮১.৪১ শতাংশ ভোট পড়েছে। সার্ভিস ভোটার সহ মোট ৮০ লক্ষ ৩৪ হাজার ৬৫০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক ডঃ আরিজ আফতাব এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া আজকের ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ। মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকের একটি ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে গোষ্ঠী সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এক ভোটকর্মী কাউকে কিছু না জানিয়ে তাঁর বাড়ি চলে যান, সেখানেই তাঁর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি আরো জানান, আগামী ২৯শে এপ্রিল, চতুর্থ পর্যায়ের নির্বাচনে ৯৮ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

 

সাংবাদিক সম্মেলনে ডঃ আফতাবের সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত মহা নির্দেশক (আইন শৃঙ্খলা), শ্রী এস এন গুপ্তা। তিনি জানিয়েছেন, বিক্ষিপ্ত কয়েকটি ঘটনায় ৯ জন আহত হয়েছেন। ২৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সাতজনকে নির্দিষ্ট কারণে গ্রেপ্তার করা হয়। এই সব ঘটনায়  চারটি এফ আই আর  দায়ের করা হয়েছে। তিনটি বোমা উদ্ধার করা হয়েছে।

 

********

 

CC/SSS/CB


(रिलीज़ आईडी: 1571067) आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English