প্রধানমন্ত্রীরদপ্তর
অসময়ের ঝড়বৃষ্টিতে দেশের বিভিন্ন প্রান্তে জীবনহানির ঘটনা ঘটায় প্রধানমন্ত্রীর শোক
प्रविष्टि तिथि:
17 APR 2019 3:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ এপ্রিল, ২০১৯
মধ্যপ্রদেশ, রাজস্থান, মণিপুর-সহ দেশের বিভিন্ন প্রান্তে অসময়ের ঝড়বৃষ্টিতে জীবনহানির ঘটনা ঘটায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন।
এক বার্তায় তিনি বলেছেন, “সরকার ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে”। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত ব্যক্তিদের নিকটাত্মীয়দের ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে অর্থ মঞ্জুর করেছেন।
SSS/SB
(रिलीज़ आईडी: 1570854)
आगंतुक पटल : 81
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English