কেন্দ্রীয়মন্ত্রিসভা
ভারত ও কম্বোডিয়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় সহযোগিতা বিষয়ক সমঝোতাপত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
প্রকাশিত:
16 APR 2019 5:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ এপ্রিল, ২০১৯
ভারত ও কম্বোডিয়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থার সহযোগিতার উদ্দেশ্যে সম্পাদিত সমঝোতাপত্র অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ তা অনুমোদিত হয়। কম্বোডিয়ায় গত মার্চ মাসে এই সমঝোতাপত্রটি স্বাক্ষরিত হয়েছিল।
যোগাযোগ ব্যবস্থার সহযোগিতার ক্ষেত্রে ভারত এবং কম্বোডিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করা এবং পারস্পরিক বোঝাপড়াকে উন্নত করাই এই সমঝোতার উদ্দেশ্য।
CG/CB/SB
(রিলিজ আইডি: 1570804)
ভিজিটরের কাউন্টার : 122