নির্বাচনকমিশন
ত্রিপুরায় সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ দুই দফায়
প্রথম দফায় ত্রিপুরা পশ্চিম আসনে ভোট ১১ই এপ্রিল
রাজ্যে ১০০ শতাংশ ভোটদাতার সচিত্র ভোটার পরিচয়পত্র রয়েছে
प्रविष्टि तिथि:
09 APR 2019 5:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ এপ্রিল, ২০১৯
সপ্তদশ লোকসভা নির্বাচনে ত্রিপুরায় দুই দফায় ভোটগ্রহণ করা হবে। প্রথম দফায় আগামী ১১ই এপ্রিল ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ করা হয়। দ্বিতীয় দফায় আগামী ১৮ই এপ্রিল ত্রিপুরা পূর্ব লোকসভা আসনের জন্য ভোট নেওয়া হবে।
রাজ্যে মোট ভোটদাতার সংখ্যা ২৬ লক্ষ ৫ হাজার ৩২৫। এর মধ্যে পুরুষ ভোটদাতার সংখ্যা ১৩ লক্ষ ১৯ হাজার ৬৯৩ এবং মহিলা ভোটদাতা ১২ লক্ষ ৮৫ হাজার ৬১৮। তৃতীয় লিঙ্গের ভোতদাতা ৪ জন। প্রথমবার ভোট দিতে চলেছেন এমন ভোটদাতার সংখ্যা ৩৯ হাজার ৭৭। রাজ্যে ১০০ শতাংশ ভোটদাতার কাছে সচিত্র ভোটার পরিচয়পত্র বা এপিক রয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য রাজ্যে ৩ হাজার ৩২৪টি ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
CG/BD/SB
(रिलीज़ आईडी: 1570298)
आगंतुक पटल : 155
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English