নির্বাচনকমিশন
সিকিমে এক পর্বে ভোটগ্রহণ
प्रविष्टि तिथि:
09 APR 2019 4:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ এপ্রিল, ২০১৯
সিকিমে ১১ই এপ্রিল একমাত্র লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
৪,২৩,৩২৫ জন ভোটদাতা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এঁদের মধ্যে ২,১৬,২২২ জন পুরুষ এবং ২,০৭,১০৩ জন মহিলা ভোটদাতা। ভোটদাতাদের মধ্যে ১৮-১৯ বছর বয়সী নতুন ভোটদাতার সংখ্যা ২০,২৪৬।
রাজ্যের একমাত্র লোকসভা কেন্দ্রে ১১ জন প্রার্থী রয়েছেন। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৫৬৭টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে।
সিকিমে সমস্ত ভোটদাতারই সচিত্র পরিচয়পত্র রয়েছে।
সিকিম লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ১৮ই মার্চ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৫শে মার্চ। পরেরদিন, অর্থাৎ ২৬শে মার্চ সেগুলি পরীক্ষা করে দেখা হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৮শে মার্চ। ভোট গণনা ২৩শে মে।
CG/CB/DM
(रिलीज़ आईडी: 1570272)
आगंतुक पटल : 112
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English