প্রকাশিত:
09 APR 2019 3:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ এপ্রিল, ২০১৯
নির্বাচন কমিশন ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬এর ক ধারার এক উপধারার আওতায় ১১ই এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ১৯এ মে ২০১৯ রবিবার সন্ধ্যে সাড়ে ৬টা পর্যন্ত সংবাদপত্র এবং বৈদ্যুতিন মাধ্যমে লোকসভা নির্বাচটন এবং অন্ধ্র প্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা এবং সিকিমের ২০১৯-এর বিধানসভা নির্বাচন ও নানা রাজ্যে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের যে কোন রকমের এক্সিট পোলের ফলাফল প্রকাশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে।
এছাড়া ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬এর ১এর খ ধারার আওতায় প্রতিটি পর্বে ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘন্টা আগে সংশ্লিষ্ট এলাকার ওপিনিওন পোলের ফলাফল, ভোট সমীক্ষা, যেকোন বৈদ্যুতিন মাধ্যমে প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে।
এই মর্মে সংশ্লিষ্ট সকলের কাছে ৭ই এপ্রিল ২০১৯এ জারি করা বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
CG/CB/NS