উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
প্রাচীন ভারতীয় ভাষাগুলির সংরক্ষণ এবং প্রচার সময়ের দাবি : বললেন উপরাষ্ট্রপতি
মাতৃভাষার প্রসারে জাতীয় আন্দোলন গড়ে তোলার ডাক
প্রাচীন ভাষার পন্ডিতদের ‘রাষ্ট্রপতির সম্মান’ এবং ‘মহর্ষি বদ্রায়ন ব্যাস সম্মান’ পুরস্কার প্রদান
प्रविष्टि तिथि:
04 APR 2019 5:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ এপ্রিল, ২০১৯
উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নায়ডু বলেছেন, প্রাচীন ভারতীয় ভাষাগুলির প্রসার এবং সংরক্ষণ সময়ের দাবি। কারণ এই ভাষাগুলি আমাদের প্রাচীন সভ্যতার মূল্য, জ্ঞান এবং প্রজ্ঞার জানালা খুলে দেয়।
নতুন দিল্লীতে আজ এখানে প্রাচীন ভাষাগুলির পন্ডিতদের ‘রাষ্ট্রপতি সম্মান’ এবং ‘মহর্ষি বদ্রায়ন ব্যাস সম্মান’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে শ্রী নায়ডু বলেন, একটি ভাষার মৃত্যু হলে গোটা সংস্কৃতির মৃত্যু হয়। আমরা সেটা করতে দিতে পারি না। ভাষা সহ প্রাচীন ঐতিহ্যকে রক্ষা করা আমাদের সংবিধান সম্মত কর্তব্য। তিনি বিশেষজ্ঞদের সমীক্ষার উল্লেখ করে বলেন, যে প্রায় ৬০০টি ভাষা মৃতপ্রায়। এবং গত ৬০ বছরে আড়াইশোর বেশি ভাষা মুছে গেছে। উপরাষ্ট্রপতি বলেন, আধুনিক ভারতীয় ভাষাগুলির প্রাচীন শিকড় আছে এবং কোন না কোন ভাবে এগুলি সেইসব ভাষা থেকেই উদ্ভুত।
ভাষারক্ষা এবং প্রসারে বহুমুখী কর্তব্যের উল্লেখ করে শ্রী নায়ডু বলেন, এটা শুরু করতে হবে প্রাথমিক বিদ্যালয়ের স্তর থেকে এবং চালাতে হবে শিক্ষার উচ্চ পর্যায় পর্যন্ত।
তিনি সাধারণ মানুষকে বাড়িতে, বাইরে, সভায়, প্রশাসনিক কাজে মাতৃভাষা ব্যবহার করার আর্জি জানান। মাতৃভাষার প্রসার ও রক্ষণে জাতীয় আন্দোলন গড়ে তোলার ডাক দেন উপরাষ্ট্রপতি। তিনি বিভিন্ন রাজ্য সরকার, কেন্দ্র, শিক্ষাবিদ এবং স্কুল প্রশাসনকে মাতৃভাষায় প্রাথমিক এবং উচ্চশিক্ষা দেওয়ার আহ্বান জানান।
এই সম্মানজনক অনুষ্ঠানটির আয়োজন করে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক যেখানে উপস্হিত ছিলেন ১০০ বিশিষ্ট পন্ডিত এবং ভাষাবিদ যাঁরা তাঁদের বিভিন্ন ধরণের সাহিত্য কর্মের মাধ্যমে ভারতীয় প্রাচীন ভাষাগুলির সংরক্ষণ ও প্রসারে কাজ করেছে। ২০১৬-১৭ এবং ২০১৮র জন্য সংস্কৃত, আরবি, ফার্সি, পালি, প্রাকৃত, প্রাচীন কন্নড়, প্রাচীন তেলুগু এবং প্রাচীন মালায়লম ভাষায় বিশিষ্ট অবদানের জন্য পুরস্কার প্রদান করা হল।
শ্রী নায়ডু ভাষা প্রযুক্তি এবং বহু ভারতীয় ভাষার জন্য কৃত্রিম উপায়ে সাহায্যকারী ডেটা ডিস্ট্রিবিউশন পোর্টালের সূচনা করেন এবং লিঙ্গুইস্টিক ডেটা রিসোর্সেস ফর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রকাশ করেন।
CG/AP/NS
(रिलीज़ आईडी: 1570063)
आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English