অর্থমন্ত্রক

তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মিলন আজ থেকে কার্যকর হয়েছে

প্রকাশিত: 01 APR 2019 6:32PM by PIB Kolkata

কলকাতা, ১ এপ্রিল, ২০১৯

 

    তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, বিজয়া ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্ক সংযুক্ত হয়ে নতুন করে ব্যাঙ্ক অফ বরোদা নামে আত্মপ্রকাশ করেছে। এটিই হবে ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক। আজ (১ এপ্রিল) থেকে সংযুক্ত এই ব্যাঙ্ক কাজ শুরু করেছে। এই প্রথম ভারতে তিনটি ব্যাঙ্ককে যুক্ত করে একটি সংহত ব্যাঙ্কিং সংস্থা গড়ে তোলা হল। সম্মিলিত ব্যাঙ্কগুলির মোট ৯,৫০০টিরও বেশি শাখা, ১৩,৪০০টিরও বেশি এটিএম এবং ৮৫ হাজারেরও বেশি কর্মী দেশের ১ কোটি ২০ লক্ষ গ্রাহকদের সেবায় নিযুক্ত হবে।

 

    সম্মিলিত এই ব্যাঙ্কের গ্রাহকরা এর শাখাগুলির ব্যাপক পরিধি এবং বিভিন্ন ধরণের পরিষেবার সুবিধা পাবেন। সম্মিলিত এই ব্যাঙ্কের নাম হবে ব্যাঙ্ক অফ বরোদা। এই উপলক্ষে ব্যাঙ্ক অফ বরোদার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা ম্যানেজিং ডিরেক্টর শ্রী পি এস জয়াকুমার সন্তোষ ব্যক্ত করেছেন এবং জোরের সঙ্গে বলেছেন যে, একটি আধুনিক ও বিশ্বমানের ব্যাঙ্ক প্রতিষ্ঠান এই মিলনের ফলে গড়ে উঠবে এবং গ্রাহক, কর্মী এবং সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে কাজ করে যাবে।

  

 

CG/PB/DM


(রিলিজ আইডি: 1569955) ভিজিটরের কাউন্টার : 149
এই রিলিজটি পড়তে পারেন: English