কেন্দ্রীয়মন্ত্রিসভা

স্টার্ট আপ ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে মন্ত্রিসভার সায়

প্রকাশিত: 27 MAR 2019 6:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০১৯

 

স্টার্ট আপ ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে মন্ত্রিসভার সম্মতি মিলেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। উল্লেখ করা যেতে পারে, গত ফেব্রুয়ারি মাসে দু’দেশের মধ্যে সমঝোতাপত্রটি স্বাক্ষরিত হয়।

এই সমঝোতা স্বাক্ষরের ফলে নিজ নিজ দেশের আইন ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাকে বিবেচনায় রেখে স্টার্ট আপ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি আরও সুদৃঢ় হবে। সেই সঙ্গে, স্টার্ট আপ ক্ষেত্রের প্রসারেও এই সমঝোতাপত্রটি সহায়ক হবে।

 

 

CG/BD/SB


(রিলিজ আইডি: 1569695) ভিজিটরের কাউন্টার : 64
এই রিলিজটি পড়তে পারেন: English