উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
উপরাষ্ট্রপতি গ্রামীণ স্বাস্হ্য পরিষেবায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন
চিকিৎসকদের প্রথম পদোন্নতির আগে তিন বছরের জন্য বাধ্যতামূলকভাবে গ্রামে কাজ করার প্রস্তাব দিয়েছেন
প্রকাশিত:
25 MAR 2019 6:36PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০১৯
ভারতের উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু গ্রামীণ স্বাস্হ্য পরিষেবার ওপর নতুন করে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ মহারাষ্ট্রের লোনি-তে প্রবরা ইন্সিটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, নামে একটি ডিমড্ বিশ্ববিদ্যালয়ের ত্রয়োদশ সমাবর্তনে ভাষণ দিচ্ছিলেন।
উপরাষ্ট্রপতি উচ্চমানের চিকিৎসা, শিক্ষা ও প্রশিক্ষণদানের কাজে এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, গ্রামীণ এবং উপজাতীয় মানুষদের স্বাস্হ্য পরিষেবার প্রয়োজন মেটাতে এই বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য কাজ করে চলেছে। এই প্রসঙ্গে তিনি চিকিৎসকদের তিন বছরের জন্য গ্রামে বাধ্যতামূলকভাবে কাজ করার প্রস্তাব দেন।
তিনি বলেন, গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে চারগুন বেশি চিকিৎসক কাজ করেন। গ্রাম ও শহরের মধ্যে এই প্রভেদ যুদ্ধকালীন ভিত্তিতে দূর করা জন্য কাজ করতে হবে। তিনি বলেন, ‘গ্রাম রাজ্য’ ছাড়া কোনদিনই ‘রাম রাজ্য’ গড়ে তোলা সম্ভব নয়। তিনি চিকিৎসকদের পেশাকে মিশন হিসাবে গ্রহণ করার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে মহারাষ্ট্রের রাজ্যপাল তথা প্রবরা ইন্সিটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর আচার্য্য শ্রী সি বিদ্যাসাগর রাও, সহকারি আচার্য্যে শ্রী বিজয় কেলকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
CG/PB/NS
(রিলিজ আইডি: 1569442)
ভিজিটরের কাউন্টার : 127