প্রতিরক্ষামন্ত্রক
ভারত-আফ্রিকা সেনা মহড়া প্রশিক্ষণ ২০১৯-এর উদ্বোধন অনুষ্ঠান
প্রকাশিত:
19 MAR 2019 4:14PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০১৯
ভারত ও আফ্রিকার দেশগুলির মধ্যে ১০ দিনের সেনা মহড়ার প্রশিক্ষণ- ‘অ্যাফেন্ডিক্স ২০১৯’ সোমবার, ১৮ই এপ্রিল শুরু হয়েছে। এই উপলক্ষ্যে পুনের অউন্ধ সামরিক ঘাঁটিতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইজিপ্ট, ঘানা, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুই, নাইজের, নাইজেরিয়া, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, সুদান সহ আফ্রিকার ১৭টি দেশের সেনাবাহিনী এবং ভারতের একমাত্র মারাঠা লাইট ইনফ্যান্ট্রি এই মহড়ার সূচনা অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোল্ডেল কাটার ডিভিশনের জেনারেল অফিসার কম্যান্ডিং-এর দায়িত্বপ্রাপ্ত মেজর জেনারেল সঞ্জিব শর্মা। তিনি এই মহড়া প্রশিক্ষণে অংশগ্রহনকারী দেশগুলির সেনাদের প্যারেড পর্যবেক্ষণ করেন। সেখানে অংশগ্রহণকারী দেশগুলির প্রতিনিধিরা উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার এবং অ্যাডভান্স লাইট হেলিকপ্টারের মাধ্যমে রাষ্ট্রপুঞ্জ, ভারত ও অ্যাফেন্ডিক্স-এর পতাকা তুলে ধরা হয়।
এই মহড়ার মূল উদ্দেশ্যই হল, অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে মানবিক সহায়তা বজায় রাখা এবং রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীর ৭ নম্বর ধারা মেনে শান্তি স্হাপন করা। এছাড়াও এই মহড়ার মাধ্যমে সেনার দক্ষতা বৃদ্ধি, যুদ্ধক্ষেত্রে রণকৌশল স্হির, নাগরিকদের সুরক্ষা, সেনা টহল, কনভয় সুরক্ষা সহ একাধিক বিষয় আদান-প্রদানের ওপর জোর দেওয়া হয়েছে। মহড়ার প্রশিক্ষণ চলবে আগামী ২৭শে মার্চ পর্যন্ত।
CG/SS/NS
(রিলিজ আইডি: 1569090)
ভিজিটরের কাউন্টার : 168