প্রতিরক্ষামন্ত্রক

আফ্রিকা-ভারত ক্ষেত্রীয় প্রশিক্ষণ মহড়া ২০১৯ : উদ্বোধনী অনুষ্ঠান

প্রকাশিত: 18 MAR 2019 6:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০১৯

 

    পুনের আউন্ধ সামরিক স্টেশনে আজ (১৮ মার্চ) এক বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আফ্রিকা-ভারত ক্ষেত্রীয় প্রশিক্ষণ মহড়া ২০১৯, ‘অ্যাফিডেক্স-১৯’ এর সূচনা হয়েছে। এই মহড়া চলবে ২৭শে মার্চ পর্যন্ত। মিশর, মরিশাস, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, উগান্ডা, মোজাম্বিক, সুদান, তাঞ্জানিয়া সহ মোট ১৭টি আফ্রিকীয় দেশ এই মহড়ায় অংশ নিচ্ছে। ভারতের পক্ষে মারাঠা লাইট ইনফেনট্রি কন্টিনজেন্ট এখানে অংশ নিচ্ছে। আজকের অনুষ্ঠানে গোল্ডেন কাটার ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল সঞ্জিব শর্মা প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন। অংশগ্রহনকারী দেশগুলির প্রতিরক্ষা বিভাগের উচ্চপদস্হ আধিকারিকাও অনুষ্ঠানে উপস্হিত ছিলেন। ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টারে রাষ্ট্রসঙ্ঘের পতাকা উড়িয়ে একটি ফ্লাইপাস্টেরও আয়োজন করা হয়। কুচকাওয়াজ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উচ্চপদস্হ আধিকারিকরা জওয়ানদের সঙ্গে কথা বলেন।

 

    রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষার কাজে মানবিক মাইন সহায়তা এবং শান্তিরক্ষার কাজ সংক্রান্ত পরিকল্পনা এবং তা রূপায়ন-ই এই মহড়ার উদ্দেশ্য।

 

 

CG/PB/NS


(রিলিজ আইডি: 1569042) ভিজিটরের কাউন্টার : 146
এই রিলিজটি পড়তে পারেন: English