প্রতিরক্ষামন্ত্রক
রিয়ার অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন সামুদ্রিক প্রশিক্ষণ সংক্রান্ত ফ্ল্যাগ অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন
প্রকাশিত:
18 MAR 2019 5:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০১৯
রিয়ার অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন আজ (১৮ই মার্চ) কোচিতে সামুদ্রিক প্রশিক্ষণ সংক্রান্ত ফ্ল্যাগ অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। যোগাযোগ ও বৈদ্যুতিন-যুদ্ধ বিশেষজ্ঞ রিয়ার অ্যাডমিরাল স্বামীনাথন ১৯৮৭-র পয়লা জুলাই ভারতীয় নৌ-বাহিনীতে কর্মজীবন শুরু করেন। পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী রিয়ার অ্যাডমিরাল স্বামীনাথন ভারতীয় নৌ-বাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ও নিক্ষেপে সক্ষম একাধিক যুদ্ধজাহাজ বিদ্যুৎ, বিনাশ, কুলিশ পরিচালনা ছাড়াও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ মাইসোর এবং যুদ্ধবিমানবাহী জলযান বিক্রমাদিত্য পরিচালনা করেছেন। গ্রেট ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক প্রতিষ্ঠান থেকেও তিনি বিভিন্ন ক্ষেত্রে ডিগ্রি অর্জন করেছেন।
সামুদ্রিক প্রশিক্ষণ সংক্রান্ত ফ্ল্যাগ অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে রিয়ার অ্যাডমিরাল স্বামীনাথন দক্ষিণাঞ্চলীয় নৌ-কম্যান্ডের সদর দপ্তরের প্রশিক্ষণ সংক্রান্ত মুখ্য আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, ভারতীয় নৌ-বাহিনীর যাবতীয় প্রশিক্ষণ পদ্ধতি প্রণয়নের ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতীয় নৌ-বাহিনী অভিযান সংক্রান্ত সুরক্ষার কাজেও তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন।
রিয়ার অ্যাডমিরাল স্বামীনাথন অপর রিয়ার অ্যাডমিরাল সঞ্জয় জে সিং-এর স্থলাভিষিক্ত হয়েছেন। রিয়ার অ্যাডমিরাল সিং, পশ্চিমাঞ্চলীয় নৌ-কম্যান্ডের ফ্ল্যাগ অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মুম্বাইয়ে বদলি হওয়ায় রিয়ার অ্যাডমিরাল স্বামীনাথন এখন থেকে তাঁর নতুন দায়িত্ব পালন করবেন।
CG/BD/DM
(রিলিজ আইডি: 1569012)
ভিজিটরের কাউন্টার : 108