কেন্দ্রীয়মন্ত্রিসভা

ন্যাশনাল হাউজিং ব্যাঙ্কে রিজার্ভ ব্যাঙ্কের শেয়ার মূলধনের জন্য ১,৪৫০ কোটি টাকা অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা

প্রকাশিত: 01 MAR 2019 4:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ন্যাশনাল হাউজিং ব্যাঙ্কে (এনএইচবি) রিজার্ভ ব্যাঙ্কের শেয়ার মূলধনের জন্য প্রকৃত মূল্যে ১,৪৫০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে। ২০১৮-য় এই সংক্রান্ত সংশোধনীটি আনা হয়েছিল এনএইচবি আইন, ১৯৮৭-তে।

ভারতে আবাসিক আর্থিক সংস্থাগুলিকে উৎসাহ দিতে মুখ্য সংস্থা হিসেবে কাজ করার জন্য ন্যাশনাল হাউজিং বোর্ড গড়া হয়। মালিকানা সরকারের হাতে হস্তান্তরিত হওয়ায় এনএইচবি-র মোট আর্থিক অনুদান দেওয়ার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। যার ফলে, আবাসনে যে সমস্ত সংস্থা ঋণ দেয়, তাদের সহায়তাও বৃদ্ধি পাবে। রিজার্ভ ব্যাঙ্ক থেকে মালিকানা সরকারের হাতে হস্তান্তরিত হওয়ার ফলে দেশের ব্যাঙ্কগুলির নিয়ন্ত্রক এবং এনএইচবি-র মালিক হিসেবে রিজার্ভ ব্যাঙ্কের ভূমিকাও আলাদা হবে। ২০১৮-১৯-এর বাজেট বরাদ্দ থেকেই এই ১,৪৫০ কোটি টাকা খরচ করা হবে। এই সুবিধা পাবে রিজার্ভ ব্যাঙ্ক এবং আবাসন ক্ষেত্র।

 

CG/AP/DM


(রিলিজ আইডি: 1566941) ভিজিটরের কাউন্টার : 120
এই রিলিজটি পড়তে পারেন: English