মানবসম্পদবিকাশমন্ত্রক
স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন-২০১৯-এর তৃতীয় (সফটওয়্যার) সংস্করণের গ্র্যান্ড ফিনালে ২-৩ মার্চ অনুষ্ঠিত হবে – শ্রী প্রকাশ জাভড়েকর
প্রধানমন্ত্রী স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন-২০১৯-এর তৃতীয় (সফটওয়্যার) সংস্করণের গ্র্যান্ড ফিনালেতে ভাষণ দেবেন
প্রকাশিত:
28 FEB 2019 10:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯
স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন-২০১৯-এর তৃতীয় (সফটওয়্যার) সংস্করণের গ্র্যান্ড ফিনালে বা চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা একইসঙ্গে দেশের ৪৮টি নোডাল কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের সচিব শ্রী আর সুব্রহ্মনিয়ম নতুন দিল্লিতে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন। তিনি বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের নানান সমস্যার সমাধান ও চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ও উদ্ভাবনী ডিজিটাল প্রযুক্তি চিহ্নিত করার জন্য এই অনুষ্ঠান এক অনন্য উদ্যোগ। প্রযুক্তি শিক্ষার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের কাছে বিভিন্ন সমস্যার অভিনব সমাধান চাওয়া হবে এবং ৩৬ ঘন্টা ধরে নিরবচ্ছিন্নভাবে তাঁরা এই প্রতিযোগিতামূলক উদ্ভাবনী উদ্যোগে অংশ নেবেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উদ্দেশে ভাষণ দেবেন। এর আগের দুটি হ্যাকাথনে দেশে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগের বিভিন্ন ধরণের সমস্যার অভিনব সমাধান খুঁজে বের করেছিলেন প্রযুক্তি জগতের সঙ্গে গবেষক ও ছাত্রছাত্রীরা।
শ্রী সুব্রহ্মনিয়ম বলেন, ২০১৯-এর স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন আগের দুটি হ্যাকাথনের তুলনায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণের নিরিখে আরও অনেক বড় হবে। এবছর ২ লক্ষ ছাত্রছাত্রী ৩৪ হাজারেরও বেশি দলে ভাগ হয়ে কাজ করেছেন। এঁদের মধ্য থেকে ১,৩০০ দলের প্রায় ১০,০০০ ছাত্রছাত্রী, ৫০০টি বিভিন্ন ধরণের সমস্যা চিহ্নিত করে সেগুলি সমাধানের জন্য প্রযুক্তিগত উদ্ভাবনের উদ্যোগ নেবেন।
CG/PB/DM
(রিলিজ আইডি: 1566774)
ভিজিটরের কাউন্টার : 123