স্বরাষ্ট্র মন্ত্রক
সাবির শাহ, কাশ্মীর ও পাকিস্তানের সব বন্দিরা তিহারে সুস্হ আছেন, জেল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের ভুয়ো খবরের প্রেক্ষিতে সাবধানবানী জারি করেছে
प्रविष्टि तिथि:
25 FEB 2019 6:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯
দিল্লিতে তিহার জেলের কর্তৃপক্ষ জম্মু ও কাশ্মীরের বন্দি সাবির শাহ-কে নিয়ে অপ্রিতীকর কোন ঘটনা ঘটার কথা অস্বীকার করেছে। সংবাদ মাধ্যমের এক শ্রেণী ভুয়ো খবর ছড়াচ্ছে বলে তিহার জেলের ডিআইজি শ্রী শৈলেন্দ্র পরিহার জানান। তিনি আরও বলেন, সাবির শাহ সম্পূর্ণভাবে “সুস্হ ও ভালো” আছেন। তিনি এও বলেন, জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তানের অন্যসব বন্দিরাও ভালো আছেন। জেল কর্তৃপক্ষ সকলকে ভুয়ো খবরের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
SSS/SC/NS
(रिलीज़ आईडी: 1566257)
आगंतुक पटल : 99
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English