অর্থ কমিশন

পঞ্চদশ অর্থ কমিশনের উপদেষ্টা পরিষদের বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত: 21 FEB 2019 6:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি, ২০১৯

 

পঞ্চদশ অর্থ কমিশনের উপদেষ্টা পরিষদের বৈঠক আজ (২১শে ফেব্রুয়ারি) নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। কমিশনের চেয়ারম্যান শ্রী এন কে সিং, সদস্য ডঃ অনুপ সিং, ডঃ অশোক লাহিড়ী, অধ্যাপক রমেশ চাঁদ প্রমুখ এই বৈঠকে উপস্থিত ছিলেন। আজকের বৈঠকে পঞ্চদশ অর্থ কমিশনের রিপোর্টের অধ্যায় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সদস্যরা, জাতীয় আয় বৃদ্ধির হার, কেন্দ্র এবং রাজ্য সরকারের কর নীতি, কেন্দ্র এবং রাজ্য সরকারের ব্যয় বৃদ্ধির হার প্রভৃতি বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া, কেন্দ্র ও রাজ্য সরকারের ঋণের পরিস্থিতির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। আগামী মাসে উপদেষ্টা পরিষদের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে স্থির হয়েছে।

 

CG/PB/DM


(রিলিজ আইডি: 1565871) ভিজিটরের কাউন্টার : 71
এই রিলিজটি পড়তে পারেন: English