প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় সেনাবাহিনীর জন্য ‘ধনুষ’ বন্দুক নির্মাণের বরাত পেল অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড (ওএফবি)
प्रविष्टि तिथि:
21 FEB 2019 6:21PM by PIB Kolkata
কলকাতা, ২১ ফেব্রুয়ারি, ২০১৯
রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সাজসরঞ্জাম নির্মাতা সংস্থা অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড বা ওএফবি-কে ভারতীয় সেনাবাহিনীর জন্য ১১৪টি ‘ধনুষ’ বন্দুক নির্মাণের বরাত দেওয়া হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ১৫৫ মিলিমিটার X ৪৫ ক্যালিবার-বিশিষ্ট অত্যাধুনিক এই বন্দুকগুলি ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় নির্মাণ করা হবে।
অত্যাধুনিক ‘ধনুষ’ বন্দুকগুলিতে দিক-নির্দেশক উপকরণ রয়েছে, যার ফলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আরও স্পষ্ট ও সহজে নিশানায় আনা যাবে। সমতলের পাশাপাশি, উঁচু-নীচু পার্বত্য এলাকাতেও এই বন্দুককে সঠিক জায়গায় বসিয়ে সহজেই পরিচালনা করা যাবে। অত্যাধুনিক উপকরণ সম্বলিত এই বন্দুকের সাহায্যে অন্ধকারেও সঠিক নিশানায় আঘাত হানা যাবে।
ভারতীয় সেনাবাহিনী এবং ওএফবি-র যৌথ উদ্যোগে অত্যাধুনিক এই আগ্নেয়াস্ত্র নির্মাণ করা হচ্ছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই আগ্নেয়াস্ত্র নির্মাণ প্রক্রিয়ায় রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিআরডিও, ভারত ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং সেইল সহ একাধিক বেসরকারি সংস্থা যুক্ত রয়েছে।
CG/BD/SB
(रिलीज़ आईडी: 1565864)
आगंतुक पटल : 129
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English