কেন্দ্রীয়মন্ত্রিসভা

আমেদাবাদ মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজে মন্ত্রিসভার অনুমোদন


মেট্রো প্রকল্পের দুটি করিডর- মোটেরা স্টেডিয়াম থেকে মহাত্মা মন্দির এবং জিএনএলইউ থেকে গিফ্ট সিটি

প্রকাশিত: 20 FEB 2019 2:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি, ২০১৯

 

          কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি, ২০১৯) আমেদাবাদ মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের প্রস্তাব মঞ্জুর করেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত অনুযায়ী :

·       মোট ২৮.২৫৪ কিলোমিটার দৈর্ঘ্যের দুটি করিডর নির্মাণের কাজ হবে। প্রথম করিডরটি ২২.৮৩৮ কিলোমিটার দৈর্ঘ্যের মোটেরা স্টেডিয়াম থেকে মহাত্মা মন্দির পর্যন্ত এবং দ্বিতীয়টি ৫.৪১৬ কিলোমিটার দৈর্ঘ্যের জিএনএলইউ থেকে গিফ্ট সিটি পর্যন্ত মোট ৫৩৮৪ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।

·       এই প্রকল্প রূপায়ণের প্রাতিষ্ঠানিক ব্যবস্হা আইনী কাঠামোতেও সম্মতি জানানো হয়েছে।

·       প্রকল্প অনুমোদনের শর্তাবলীতেও সায় জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

 

    মেট্রো রেলের এই প্রকল্প রূপায়িত হলে আমেদাবাদ ও গান্ধী নগর অতি প্রয়োজনীয় আরেকটি জন-পরিবহন ব্যবস্হার পরিকাঠামো পাবে। এই দুটি শহরের পরিবহন ব্যবস্হা ও শিল্প ক্ষেত্রের কাজকর্মের ওপর বহু উন্নয়নমূলক কাজ, ব্যক্তিগত যানবাহনের বৃদ্ধি এবং একাধিক নির্মাণ কাজের ফলে চাপ সৃষ্টি হচ্ছে। মেট্রো রেল প্রকল্পটি সেখানকার জনসাধারণকে একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যকর গণ পরিবহন ব্যবস্হা এনে দেবে। শহরের অন্যান্য জন-পরিবহন ব্যবস্হার সঙ্গে কার্যকর ও সুচারুভাবে মেট্রো রেলকে সংযুক্ত করাও এই প্রকল্পের অংশ। সেটি কেবল উদ্ভাবনমূলক নকশা, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ ব্যবস্হা গ্রহণের মাধ্যমে সম্ভব হবে।

 

CG/SC/NS


(রিলিজ আইডি: 1565431) ভিজিটরের কাউন্টার : 94
এই রিলিজটি পড়তে পারেন: English