কেন্দ্রীয়মন্ত্রিসভা

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রেলের আটটি সংগঠিত গ্রুপ ‘এ’ সার্ভিসের ক্যাডার পর্যালোচনার প্রস্তাব অনুমোদিত

प्रविष्टि तिथि: 20 FEB 2019 1:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রেলের আটটি সংগঠিত গ্রুপ ‘এ’ সার্ভিসের ক্যাডার পর্যালোচনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই সার্ভিসগুলি হল – ইন্ডিয়ান রেলওয়েজ অ্যাকাউন্টস সার্ভিস (আইআরএএস), ইন্ডিয়ান রেলওয়ে পার্সোনেল সার্ভিস (আইআরএএস), ইন্ডিয়ার রেলওয়ে ট্র্যাফিক সার্ভিস (আইআরটিএস), ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স (আইআরএসই), ইন্ডিয়ান রেলওয়েল সার্ভিস অফ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স (আইআরএসইই), ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (আইআরএসএমই), ইন্ডিয়ান রেলওয়ে স্টোর্স সার্ভিস (আইআরএসএস), ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ সিগন্যাল ইঞ্জিনিয়ার্স (আইআরএসএসই)।

এছাড়া, মন্ত্রিসভা আইআরপিএস ক্যাডারের একটি পদ (সদস্য-কর্মী), মহানির্দেশক (সিগন্যাল এবং টেলিকম), মহানির্দেশক (স্টোর্স), মহানির্দেশক (নিরাপত্তা) পদগুলির নাম পরিবর্তনের সিদ্ধান্তও অনুমোদন করেছে। ২০১২ সাল থেকে ক্যাডার পর্যালোচনার কাজটি বকেয়া ছিল এবং পর্যালোচনার ফলে সংশ্লিষ্ট সার্ভিসগুলির ৯০০ আধিকারিক উপকৃত হবেন।

 

CG/PB/DM


(रिलीज़ आईडी: 1565416) आगंतुक पटल : 122
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English