মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি

কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি প্রসার ভারতীর ‘সম্প্রচার পরিকাঠামো এবং এ সংক্রান্ত ব্যবস্হার বিকাশ’এ সায় দিল

प्रविष्टि तिथि: 07 FEB 2019 6:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ ফেব্রুয়ারি, ২০১৯

 

    প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি, প্রসার ভারতীর সম্প্রচার পরিকাঠামো এবং এ সংক্রান্ত ব্যবস্হার বিকাশে সায় দিয়েছে। এই প্রকল্পের জন্য তিন বছরে (২০১৭-১৮ থেকে ২০১৯-২০) ১০৫৪.৫২ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ঐ অর্থের মধ্যে ৪৩৫.০৪ কোটি টাকা অনুমোদিত হয়েছে আকাশবাণীর চলতি কর্মসূচিগুলির জন্য। বাদবাকি ৬১৯.৪৮ কোটি টাকা অনুমোদিত হয়েছে দূরদর্শনের কর্মসূচিগুলির জন্য।

    দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতায় স্টুডিওগুলির বর্তমান যন্ত্রপাতি বা ব্যবস্হার আধুনিকীকরণের জন্য এবং হাই ডেফিনেশন টেলিভিশন (এইচডিটিভি) ট্রান্সমিটারগুলির কাজ অব্যাহত রাখতে সংস্হান রাখা হয়েছে। এর পাশাপাশি, ১৯টি স্হানে ডিজিটাল টেরেস্ট্রিয়াল ট্রান্সমিটার (ডিটিটি) বসানো বা ৩৯টি স্হানে স্টুডিওগুলির ডিজিটাল রূপান্তর ঘটানো, ১৫টি স্হানে ডিজিটাল স্যাটেলাইট নিউজ গ্যাদারিং বা (ডিএসএনজি) ব্যবস্হার প্রতিষ্ঠা করা এবং ১২টি স্হানে ভূ-কেন্দ্রগুলির উন্নয়ন অব্যাহত রাখার ব্যাপারেও অনুমোদন দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, অরুণাচলপ্রদেশের ইটানগর থেকে ডিডি অরুণ প্রভা চ্যানেলটি শুরু করার ব্যাপারেও কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। একইসঙ্গে, ১ লক্ষ ৫০ হাজার ডিটিএইচ সেট বিতরণেরও অনুমোদন দেওয়া হয়েছে। এরফলে, সীমান্ত বা উপজাতি এবং দূরবর্তীস্হানে বসবাসকারী মানুষজনও উপকৃত হবে।

    আকাশবাণীর জন্য এই প্রকল্পে ২০৬টি স্হানে এফএম সম্প্রসারণেরও সংস্হান রয়েছে। এর পাশাপাশি, ১২৭টি স্হানে স্টুডিওগুলির ডিজিটালকরণও সম্ভব হবে। এফএম সম্প্রসারণ কর্মসূচি দেশের অতিরিক্ত ১৩ শতাংশ জনসংখ্যাকে আকাশবাণীর অনুষ্ঠানগুলি শুনতে সাহায্য করবে। একইসঙ্গে ভারত-নেপাল সীমান্ত বরাবর ১০ কে ডবলিউ ক্ষমতার এফএম ট্রান্সমিটার বসানো হবে। জম্মু ও কাশ্মীর সীমান্ত বরাবর-ও ১০ কে ডবলিও ক্ষমতার এফএম ট্রান্সমিটার বসানো হবে। এরফলে, সীমান্তবর্তী এলাকাও রেডিও ও টিভি সম্প্রসারণের আওতায় চলে আসবে।

 

CG/SSS/NS/…   07 February, 2019…414

 


(रिलीज़ आईडी: 1563383) आगंतुक पटल : 94