শিল্পওবাণিজ্যমন্ত্রক

ই-কমার্সের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নীতি

প্রকাশিত: 04 FEB 2019 6:52PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ ফেব্রুয়ারি, ২০১৯

 

ই-কমার্স সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নীতি যথাযথভাবে কার্যকর করতে এক্ষেত্রে কয়েকটি শর্ত রাখা হয়েছে।তার একটি শর্ত হ’ল –কোনও সংস্থা বা একই গোষ্ঠীর পৃথক পৃথক সংস্থা যদি ই-কমার্স বাজারে যুক্ত থাকে, বা ই-কমার্সের মাধ্যমে নিজেদের সামগ্রীগুলির বিক্রয়ের ওপর নিয়ন্ত্রণ রাখে, তা হলে তারা সংস্থার প্ল্যাটফর্মে নিজেদের সামগ্রী বিক্রি করতে পারবে না।দ্বিতীয়ত, ই-কমার্স বাজারের সংস্থা কোনও বিক্রেতাকে তাঁর সামগ্রী কেবল নিজের প্ল্যাটফর্মেই বিক্রি করতে বাধ্য করতে পারবে না।

পয়লা ফেব্রুয়ারি থেকে শর্তগুলি লাগু হ’ত।কিন্তু দিন পিছোনোর আবেদন করা হয়েছে।২০০০ সালে ই-কমার্সে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নীতি বি-টু-বি ব্যবসায় ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নীতি-নির্দেশিকা জারি করা হয়।

ই-কমার্সের জাতীয় নীতি প্রণয়ন করতে বিভিন্ন মন্ত্রক, দপ্তর, রিজার্ভ ব্যাঙ্ক, শিল্প ক্ষেত্র, ই-কমার্স সংস্থা, টেলিকম সংস্থা, তথ্য প্রযুক্তি সংস্থা ও পেমেন্ট সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে।ই-কমার্স ক্ষেত্রের সমস্যাগুলি কেন্দ্রীয় সরকার নিয়মিতভাবে পর্যালোচনা করে।

আগামীদিনে বিভিন্ন কারণে ই-কমার্স ক্ষেত্র আরও বিকশিত হবে বলে আশা করা হচ্ছে।ই-কমার্সের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নীতি অপরিবর্তিত রয়েছে।এই নীতি সঠিকভাবে রূপায়িত হলে ই-কমার্স ক্ষেত্রের বিকাশ দীর্ঘমেয়াদি হবে। আজ লোকসভায় লিখিতভাবে এই তথ্য জানান কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী সি আর চৌধুরী।

 

 

CG/SC/SB


(রিলিজ আইডি: 1562619) ভিজিটরের কাউন্টার : 189
এই রিলিজটি পড়তে পারেন: English