সংস্কৃতিমন্ত্রক

৪৪তম পূর্ব ভারত বিজ্ঞান মেলা শুরু

প্রকাশিত: 08 JAN 2019 6:53PM by PIB Kolkata

কলকাতা, ০৮ জানুয়ারি, ২০১

 

বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে (বিআইটিএম) ৪৪তম পূর্ব ভারত বিজ্ঞান মেলা ও অষ্টাদশ ইঞ্জিনিয়ারিং মেলার আজ সূচনা হয়েছে। রাজ্যপাল শ্রী কেশরী নাথ ত্রিপাঠী মেলার সূচনা করেন। এবারের মেলায় পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের ১১টি রাজ্যের ১৭৩টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা যোগ দিয়েছেন। ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে উদ্ভাবনমূলক দক্ষতা ও মডেলগুলিকে জনসমক্ষে তুলে ধরতেই এই মেলার আয়োজন। আগামী ১২ তারিখ অবধি এই মেলা চলবে। মেলার সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল শ্রী ত্রিপাঠী বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান অত্যন্ত জনপ্রিয়। দৈনন্দিন জীবনেও বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। বর্তমান বিশ্ব যে সমস্ত সমস্যার সম্মুখীন, তার সমাধান খুঁজে বের করতে রাজ্যপাল অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের আরও আন্তরিকতার সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে মনোনিবেশ করার পরামর্শ দেন। তিনি বলেন, ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং – এর বিষয়ে আরও বেশি করে আকৃষ্ট করতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি নিরন্তর কাজ করে চলেছে। অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান সংগ্রাহালয় পরিষদের মহানির্দেশক শ্রী এ কে চৌধুরী বলেন, এই ধরণের মেলা আয়োজনের উদ্দেশ্য হ’ল – ছাত্রছাত্রীদের বিজ্ঞান সম্পর্কে আরও উৎসাহিত করা। বিআইটিএম – এর পক্ষ থেকে আয়োজিত এ ধরণের বিজ্ঞান মেলা ছাত্রছাত্রীদের প্রতিভা ও মেধাকে তুলে ধরতে এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসাবে কাজ করে থাকে।

অনুষ্ঠানে অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় এবং বিআইটিএম – এর নির্দেশক ভি এস রামচন্দ্রণ উপস্থিত ছিলেন।

 

CG/BD/SB


(রিলিজ আইডি: 1559166) ভিজিটরের কাউন্টার : 192
এই রিলিজটি পড়তে পারেন: English