সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৩২ নম্বর জাতীয় সড়কের রায়বেরিলি – ফতেপুর – বান্দা অংশের সংস্কারের পর এ সপ্তাহে তা জাতির উদ্দেশে উৎসর্গ করবেন

प्रविष्टि तिथि: 14 DEC 2018 6:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর, ২০১

 

উত্তর প্রদেশের রায়বেরিলি-তে আগামী রবিবার ১৬ ডিসেম্বর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৩২ নম্বর জাতীয় সড়কের রায়বেরিলি – ফতেপুর – বান্দা অংশের সংস্কারের পর, তা জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। ১৩৩ কিলোমিটার দীর্ঘ এই জাতীয় সড়কের অংশটি ৫৫৮ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে। বুন্দেলখন্ডের খনি অঞ্চল, চিত্রকূট তীর্থ ক্ষেত্র, রাজ্যের রাজধানী লক্ষ্ণৌ এবং রাজ্যের পূর্বাঞ্চলীয় জেলাগুলির মধ্যে এই সড়কটি গুরুত্বপূর্ণ এক যোগাযোগের মাধ্যম। এই সড়ক দিয়ে বিশাল পরিমাণ নির্মাণ পরিবহণ করা হয়। ২০১৩ সালে এই সড়কটি সংস্কারের জন্য জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের হাতে আসার সময়ে এর অবস্থা অত্যন্ত খারাপ ছিল এবং বান্দা থেকে রায়বেরিলির মধ্যে যাতায়াতের জন্য ৭ – ৮ ঘন্টা সময় ব্যয় করতে হ’ত। সংস্কারের পর মাত্র আড়াই ঘন্টার মধ্যে এই দূরত্ব যাতায়াত করা সম্ভব হবে। নতুন করে সংস্কারের পর এই সড়কটি খুলে দেওয়ার ফলে বিভিন্ন শহরের মধ্যে যাতায়াতের সুবিধাই যে বাড়বে শুধু তাই নয়, দূষণ কমবে এবং জ্বালানি সাশ্রয় হবে। এছাড়াও, পূর্বাঞ্চল ও বুন্দেলখন্ড এলাকায় নতুন করে সংস্কার করা এই পথটি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে এবং আর্থ-সামাজিক বিকাশ ত্বরান্বিত করবে।

 

CG/PB/SB


(रिलीज़ आईडी: 1556014) आगंतुक पटल : 112
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English