কেন্দ্রীয়মন্ত্রিসভা

কেন্দ্রীয় মন্ত্রীসভায় ইন্টার ডিসিপ্লিনারি সাইবার ফিজিক্যাল ব্যবস্হা বিষয়ে জাতীয় মিশনের সূচনার প্রস্তাব অনুমোদিত হয়েছে

প্রকাশিত: 07 DEC 2018 5:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ ডিসেম্বর, ২০১৮

 

      প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ইন্টার ডিসিপ্লিনারি সাইবার ফিজিক্যাল ব্যবস্হা বিষয়ে জাতীয় মিশন চালুর প্রস্তাব অনুমোদিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ পাঁচ বছরে ৩৬৬০ কোটি টাকা ব্যয়ে এই মিশন রূপায়ণ করবে।

      এই মিশনের মাধ্যমে সমাজের ক্রমবর্দ্ধমান প্রযুক্তিগত চাহিদা মেটানো, এই ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ের খোঁজ খবর নেওয়া, পরবর্তী প্রজন্মের প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে অগ্রনি দেশগুলির কাজের ধরন ও পরিকল্পনা বিষয়ে জানার উদ্যোগ নেওয়া হবে।

      এই মিশন রূপায়ণের ফলে দেশের নাগালের মধ্যে সাইবার ফিজিক্যাল ব্যবস্হা ও সংশ্লিষ্ট প্রযুক্তিকে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে। ভারতের নিজস্ব প্রয়োজন মেটাতে এই প্রযুক্তির ব্যবহারের উপযুক্ত প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা, দেশে দেশে এই প্রযুক্তি সংক্রান্ত গবেষনার উৎসাহ প্রদান, এই প্রযুক্তি ভিত্তিক শিল্পোদ্যোগ ও স্টার্ট আপকে উৎসাহ প্রদানের অন্যতম লক্ষ্য। বিজ্ঞান, প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং-এর উচ্চতর মাত্রায় এই সি.পি.এস প্রযুক্তি বিষয়ে পাঠ্যক্রম চালু এবং গবেষনার পরিকাঠামো তৈরি করা, ভারতকে এই প্রযুক্তি ক্ষেত্রে অন্যান্য দেশের সমপর্যায়ে তুলে আনার উদ্যোগও এই মিশনে নেওয়া হবে।

      এই মিশনে ১৬টি প্রযুক্তি উদ্ভাবন হাব স্হাপন, ৬টি প্রয়োগ উদ্ভাবন হাব, চারটি প্রযুক্তি গবেষনা পর্ষদ গড়ে তোলার প্রস্তাব রূপায়ণ করা হবে। এই হাব ও পার্কগুলিতে শিক্ষা, গবেষনা, শিল্পসংস্হা, সরকারি দপ্তরগুলির সঙ্গে যৌথভাবে প্রযুক্তি উদ্ভাবনের উদ্যোগ নেওয়া হবে। এ থেকে অদূর ভবিষ্যতে কর্মসংস্হানও সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।

 

SSS/PB/NS


(রিলিজ আইডি: 1555212) ভিজিটরের কাউন্টার : 148
এই রিলিজটি পড়তে পারেন: English