কেন্দ্রীয়মন্ত্রিসভা

মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভারত ও আলজেরিয়ার মধ্যে সহযোগিতা চুক্তিতে মন্ত্রিসভার অনুমোদন

প্রকাশিত: 07 DEC 2018 4:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ ডিসেম্বর, ২০১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রীসভা মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভারত ও আলজেরিয়ার মধ্যে সহযোগিতা চুক্তিতে অনুমোদন দিয়েছে। গত ১৯ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরু-তে দু’দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

এই চুক্তির ফলে আলজেরিয়ার মহাকাশ সংস্থার সঙ্গে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার যৌথ কর্মীগোষ্ঠী গঠিত হবে।

ভারত ও আলজেরিয়া মহাকাশ গবেষণা ক্ষেত্রে বাণিজ্যিক কাজকর্ম শুরুর জন্য আলাপ-আলোচনা করছে। আলজেরিয়ার আধিকারিকরা গ্রাউন স্টেশন তৈরি করতে চায়। ভারতের পিএসএলভি-র সাহায্যে ২০১০-১৬ সালের মধ্যে আলজেরিয়া তিনটি মাইক্রো ও ১টি ন্যানো উপগ্রহ উৎক্ষেপণ করেছে।

 

SSS/PM/SB


(রিলিজ আইডি: 1555184) ভিজিটরের কাউন্টার : 120
এই রিলিজটি পড়তে পারেন: English