কেন্দ্রীয়মন্ত্রিসভা
ভারত ও জাপানের মধ্যে স্বাস্থ্য পরিচর্যা ক্ষেত্রে স্বাক্ষরিত সহযোগিতামূলক সমঝোতাপত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
প্রকাশিত:
07 DEC 2018 3:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ ডিসেম্বর, ২০১৮
নতুন দিল্লীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৃহস্পতিবারের (৬ ডিসেম্বর) বৈঠকে ভারত ও জাপানের মধ্যে স্বাস্থ্য পরিচর্যা ক্ষেত্রে স্বাক্ষরিত সহযোগিতামূলক সমঝোতাপত্রে কর্মপরবর্তী অনুমোদন পাওয়া গিয়েছে।
স্বাক্ষরিত সহযোগিতামূলক সমঝোতাপত্রের নথিপত্র পাওয়ার পরেই এ সংক্রান্ত কাজকর্ম শুরু হবে। দুই দেশের মধ্যে ইতিমধ্যেই যে সব পদক্ষেপ করা হয়েছে, তা স্বাক্ষরিত সমঝোতাপত্রের কার্যকালের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
এই সমঝোতার ফলে দুই দেশের মধ্যে পরম্পরাগত চিকিৎসা পদ্ধতি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি পাবে। উভয় দেশেই এ ধরণের চিকিৎসা পদ্ধতির ব্যাপক গুরুত্ব রয়েছে।
এই সহযোগিতাকে কার্যকর করার জন্য কোনরকম অতিরিক্ত আর্থিক সংস্থানের প্রয়োজন হবে না। আয়ুষ মন্ত্রকের জন্য বরাদ্দ বাজেট থেকেই গবেষণা ও প্রশিক্ষণ পরিচালনা, সভা-সম্মেলন আয়োজন এবং বিশেষজ্ঞ নিয়োগের খাতে ব্যয়ের প্রয়োজনীয় অর্থের বন্দোবস্ত করা হবে।
SSS/BD/DM
(রিলিজ আইডি: 1555172)
ভিজিটরের কাউন্টার : 90