কেন্দ্রীয়মন্ত্রিসভা
ভারত ও ফ্রান্সের মধ্যে বিদ্যুৎক্ষেত্রে দক্ষতা ও বিদ্যুৎ সংরক্ষণের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
प्रविष्टि तिथि:
07 DEC 2018 2:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ ডিসেম্বর, ২০১৮
ভারত ও ফ্রান্সের মধ্যে বিদ্যুৎক্ষেত্রে দক্ষতা অর্জন এবং বিদ্যুৎ সংরক্ষণের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্র বা মউ সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে অবগত করা হয়েছে। নতুন দিল্লীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৃহস্পতিবারের (৬ ডিসেম্বর) বৈঠকে এ বিষয়ে জানানো হয়। উল্লেখ করা যেতে পারে গত ১৭ই অক্টোবর এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছিল।
বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত এই সমঝোতাপত্রে জ্ঞান আদান-প্রদান এবং প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতার কথা উল্লেখ রয়েছে। আশা করা হচ্ছে, এই মউ স্বাক্ষরের ফলে বিদ্যুৎক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং বিদ্যুৎ চাহিদা পূরণের সঙ্গে যুক্ত নীতি, কর্মসূচি এবং প্রযুক্তিগত তথ্য আদান-প্রদান ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
এই মউ স্বাক্ষরের ফলে, বিদ্যুৎক্ষেত্রে দক্ষতা অর্জনের বিষয়ে আরও সচেতনতা গড়ে উঠবে। বৈদ্যুতিন পরিবহণের ওপর বিশেষ নজর দিয়ে সুস্থায়ী গতিশীলতার উন্নয়নেও সমঝোতাপত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
SSS/BD/DM
(रिलीज़ आईडी: 1555123)
आगंतुक पटल : 117
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English