নারীওশিশুবিকাশমন্ত্রক
শিশুদের আবাসস্থলের জন্য নীতি-নির্দেশিকা জারি করছে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক
প্রকাশিত:
05 DEC 2018 5:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ ডিসেম্বর, ২০১৮
মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক শিশুদের আবাসস্থলের জন্য নীতি-নির্দেশিকা জারি করতে চলেছে। এতে তাদের জন্য ন্যূনতম মানের পরিষেবা প্রদানের পরামর্শ দেওয়া হবে। বিভিন্ন প্রতিষ্ঠান ও অভিভাবকদের অনুরোধেই মন্ত্রক এই সিদ্ধান্ত নিচ্ছে। যে সকল অভিভাবকরা পরিস্থিতির দরুণ বাধ্য হয়ে তাঁদের সন্তানকে আবাসস্থলে রাখেন, তাঁরা বিশেষভাবে এই আবেদন জানিয়েছিলেন। তামিলনাডু-তে অনাথ শিশুদের শোষণ নিয়ে যে মামলা চলছে, সেই সংক্রান্ত রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, শিশুদের যত্ন ও সুরক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া উচিৎ এবং এর নির্দিষ্ট একটি মান থাকা জরুরি। শীর্ষ আদালত তার রায়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে এই ধরণের শিশুদের ন্যূনতম মানসম্পন্ন পরিষেবা প্রদানের নির্দেশ দিয়েছে।
শীর্ষ আদালতের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক এই সংক্রান্ত নীতি-নির্দেশিকার খসড়া প্রস্তুত করছে। জে জে আইনের অন্তর্ভুক্ত যে কোনও প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই নির্দেশিকা প্রযোজ্য হবে।
কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রীমতী মেনকা সঞ্জয় গান্ধী বলেছেন, যে সকল শিশুরা আবসস্থলে থাকে কিংবা যারা ডে-কেয়ার সেন্টারগুলিতে থাকে – তাদের প্রত্যেকের ক্ষেত্রেই এই নির্দেশিকা প্রযোজ্য হবে। মন্ত্রক একটি নির্দিষ্ট নির্দেশিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে শিশু আবাসস্থলগুলিতে ন্যূনতম মান বজায় থাকে।
ঐ আবাসস্থলগুলি একটি নির্দিষ্ট সময় পর পর পর্যবেক্ষণ করা হবে বলে শ্রীমতী গান্ধী জানিয়েছেন। ছাত্রাবাসগুলিতেও শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক তাদের এই নীতি-নির্দেশিকা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রককে দেবে।
জুভেনাইল জাস্টিস আইন, ২০১৫’তে বলা হয়েছে যে, প্রতিটি শিশুর নিরাপত্তা ও যত্নের প্রয়োজন।
SSS/PM/SB
(রিলিজ আইডি: 1554785)
ভিজিটরের কাউন্টার : 181