রেলমন্ত্রক
দক্ষিণ-পূর্ব রেলওয়ে শহরতলীর শাখার রেলযাত্রীরা কিউআর কোড দিয়ে ইউটিএস মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারবেন
प्रविष्टि तिथि:
04 DEC 2018 3:41PM by PIB Kolkata
কলকাতা, ৪ ডিসেম্বর, ২০১৮
দক্ষিণ-পূর্ব রেলের শহরতলীর শাখার নিত্যযাত্রীরা এখন থেকে অসংরক্ষিত টিকিট মোবাইল অ্যাপের মাধ্যমে বুক করার সুবিধা পাবেন। যাত্রী সুবিধার্থে কিউআর কোড দিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। এর আগে যেসব স্টেশনে ২০ মিটারের মধ্যে জিও ফেন্সিং আছে, সেগুলিতে অ্যাপ ব্যবহার করে টিকিট কাটা যেত না। বর্তমান এই ব্যবস্থায় যাত্রীরা যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন সেখানে পৌঁছনোর পরও টিকিট কিনতে পারবেন। নতুন এই ব্যবস্থা ১ ডিসেম্বর, ২০১৮ থেকে কার্যকর হয়েছে। প্রথম পর্যায়ে ইউটিএস অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর কিউআর কোড স্ক্যান করে যে স্টেশন থেকে যাত্রা শুরু হচ্ছে, তার নাম লিখতে হবে। অ্যাপ গন্তব্যস্থল জানতে চাইবে। সেটি পূরণ করার পর মোবাইল ওয়ালেটের মাধ্যমে টিকিটের দাম দিতে হবে।
বর্তমানে দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের ৫৬টি শহরতলীর স্টেশনে নিত্যযাত্রীদের জন্য এই ব্যবস্থা চালু হয়েছে। হাওড়া-মেদিনীপুর, পাঁশকুড়া-হলদিয়া, সাঁতরাগাছি-আমতা, সাঁতরাগাছি-শালিমার ও পাঁশকুড়া-তমলুক শাখার যাত্রীরা এই ব্যবস্থা পাচ্ছেন।
যাত্রীরা কিউআর কোড দিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কেনার সুবিধা পাওয়ায় তাঁদের সময় সাশ্রয় হবে। প্রতিটি স্টেশনের কিউআর কোড স্টেশনের প্রবেশ পথে, টিকিট বুকিং জানালায় ও অন্যান্য ডিসপ্লে বোর্ডে দেওয়া থাকছে। দক্ষিণ-পূর্ব রেলওয়ের শহরতলী শাখায় প্রতিদিন প্রায় ৩ লক্ষ ৮৩ হাজার যাত্রী চলাচল করেন। নতুন এই ব্যবস্থা দীর্ঘ সময় টিকিট কাউন্টারে লাইন দেওয়ার সমস্যা থেকে মুক্তি দেবে।
SSS/PM/DM
(रिलीज़ आईडी: 1554636)
आगंतुक पटल : 187
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English