জাহাজচলাচলমন্ত্রক
কলকাতা পোর্ট ট্রাস্টে পরিবহন তথ্য ভান্ডার পরিষেবা চালু হল
প্রকাশিত:
03 DEC 2018 4:46PM by PIB Kolkata
কলকাতা, ০৩ ডিসেম্বর, ২০১৮
কলকাতা বন্দর কর্তৃপক্ষ শনিবার (১ ডিসেম্বর ২০১৮) পরিবহন তথ্য ভান্ডার পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে। সংস্হার চেয়ারম্যান শ্রী বিনিত কুমার এই নতুন ব্যবস্হার উদ্বোধনী অনুষ্ঠানে জানান, এই কাজে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে চিহ্নিত করার প্রযুক্তি ব্যবহার করা হবে। একটি পরিবহন তথ্য ভান্ডার গড়ে তোলার মূল উদ্দেশ্য বিভিন্ন বন্দর, পণ্য সরবরাহকারী স্টেশন ও অভ্যন্তরীণ পণ্য ডিপোগুলির মধ্যে এবং উপভোক্তাদের কাছে পণ্য পৌঁছানো অবধি কন্টেনারের গতিবিধির ওপর নজর রাখা বলেও শ্রী কুমার জানান। কলকাতা পোর্ট ট্রাস্টে এই প্রকল্প রূপায়ণের দায়িত্বে ছিল দিল্লী-মুম্বাই বাণিজ্য করিডর বিকাশ সংস্হা (ডিএমআইসিডিসি)। অনুষ্ঠানে উপস্হিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, ডিএমআইসিডিসি-র ম্যানেজিং ডিরেক্টর শ্রী অলকেশ কুমার শর্মা।
SSS/SC/NS
(রিলিজ আইডি: 1554523)
ভিজিটরের কাউন্টার : 115