কৃষিমন্ত্রক
গবাদি পশুর বংশ বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়াতে ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি অত্যন্ত কার্যকর উপায়
प्रविष्टि तिथि:
27 NOV 2018 4:59PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ নভেম্বর, ২০১৮
গবাদি পশুপালকদের আর্থ-সামাজিক উন্নয়নে কৃষি এবং ডেয়ারি ক্ষেত্র একে-অপরের পরিপূরক বলে অভিমত প্রকাশ করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী শ্রী রাধামোহন সিং। জাতীয় দুগ্ধ দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী সিং সোমবার আরও বলেন, গবাদি পশুপালকদের আর্থ-সামাজিক উন্নয়নের উদ্দেশ্য পূরণে গবাদি পশুর বংশ বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়াতে উৎকৃষ্ট মানের গবাদি পশু প্রয়োজন। তিনি বলেন, ‘রাষ্ট্রীয় গোকুল মিশন’-এর আওতায় স্ত্রী গবাদি পশুর সংখ্যা বাড়াতে দশটি ‘সিমেন সেন্টার’ চিহ্নিত করা হয়েছে। উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রেও এ ধরণের দুটি কেন্দ্র চালু করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। গত জুন মাসে উত্তরাখণ্ডের ঋষিকেশে এ ধরণের একটি কেন্দ্রের শিলান্যাস হয়েছে বলেও তিনি জানান। ‘রাষ্ট্রীয় গোকুল মিশন’-এর আওতায় ১৩টি রাজ্যে ১৯৭ কোটি টাকা খরচ করে ২০টি গোকুল গ্রাম গড়ে তোলার প্রস্তাব অনুমোদিত হয়েছে বলেও তিনি জানান। ‘পশু সঞ্জীবনী’ কর্মসূচির মাধ্যমে অভিনব পরিচয়জ্ঞাপক ব্যবস্থা বা ইউআইডি ব্যবহার করে ৯ কোটি দুগ্ধবতী গবাদি পশু চিহ্নিতকরণের কাজ চলছে।
বিশ্বের সর্বাধিক দুগ্ধ উৎপাদনকারী দেশ হওয়ার যে গৌরব ভারত অর্জন করেছে তা গবাদি পশুপালক এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্ভব হয়েছে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, দেশে ভ্রূণ প্রযুক্তি স্থানান্তরের জন্য ২০টি কেন্দ্র গড়ে তোলা হচ্ছে এবং এ ধরণের আরও ১৯টি কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এই কেন্দ্রগুলিতে দেশীয় প্রযুক্তিতে গবাদি পশুর বংশ বৃদ্ধি করতে ৩ হাজার উন্নত প্রজনন ক্ষমতাসম্পন্ন ষাড়ের জন্ম দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, কৃষকদের উপার্জন দ্বিগুণ করতে সরকার ২০১৬-র নভেম্বর মাসে ‘ই-পশুহাট’ পোর্টালের সূচনা করেছে। এই পোর্টালটি রোগমুক্ত জার্মপ্লাজম, যেমন গবাদি পশু, বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষিত বীর্য এবং ভ্রূণের ব্যবসার ক্ষেত্রে গবাদি পশুপালক, বংশবৃদ্ধির সঙ্গে যুক্ত ব্যক্তি এবং অন্যান্য সংস্থাগুলির মধ্যে যোগসূত্র স্থাপনে এক কার্যকর ভূমিকা পালন করছে। এ ধরণের ব্যবসায়িক কাজকর্ম বাড়াতে ‘ই-পশুহাট’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। ‘উমঙ্গ’ অ্যাপের সঙ্গে এই অ্যাপটিকে জুড়ে দেওয়া হয়েছে। গুগ্ল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে যে কেউ ‘উমঙ্গ’ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এখনও পর্যন্ত নথিভুক্ত ১ কোটি ‘উমঙ্গ’ ব্যবহারকারীর কাছে স্বয়ংক্রিয়ভাবে ‘ই-পশুহাট’ অ্যাপ ডাউনলোড হয়েছে।
SSS/BD/DM/…
(रिलीज़ आईडी: 1554004)
आगंतुक पटल : 339
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English